পরিচালনা পষদ বিলুপ্ত করা ৫ ব্যাংকের বিনিয়োগকারী, শেয়ারধারকদের ক্ষতিপূরণের বিষয়ে সরকার বিবেচনা করতে পারে। পাঁচ ব্যাংক একীভূতকরণে সাধারণ বিনিয়োগকারী, শেয়ারধারকদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার সাথে সঙ্গতি রেখে আইএমএফ, বিশ্বব্যাংক, এফসিডিও এর কারিগরি সহায়তা ও মতামতসমূহ বিবেচনায় নিয়ে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ প্রণীত হয়। এ অধ্যাদেশে রেজল্যুশনে আওতাধীন ব্যাংকগুলো আমানতকারী, শেয়ারহোল্ডারসহ বিবিধ পাওনাদারের অধিকারের বিষয়টি সুনির্দিষ্ট করা হয়েছে।

আরো পড়ুন:

‘নভেম্বরেই টাকা তুলতে পারবেন পাঁচ ব্যাংকের আমানতকারীরা’

পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা ক্ষতিপূরণ পাবে না: গভর্নর

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ১৬(২) (ট), ২৮(৫), ৩৭(২) (গ) এবং ৩৮(২) অনুযায়ী বাংলাদেশ ব্যাংক রেজল্যুশন টুলস প্রয়োগের সাথে সঙ্গতি রেখে রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংকের শেয়ারধারক, দায়ী ব্যক্তি, এডিশনাল টিয়ার ১ মূলধন ধারক, টিয়ার ২ মূলধন ধারক এবং টিয়ার ২ মূলধন ধারক ছাড়া সাব অর্ডিনেটেড ডেট হোল্ডারের ওপর লোকসান আরোপ করতে পারবে।

এছাড়া, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৪০-এ অবসায়ন প্রক্রিয়ার মাধ্যমে রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংককে বিলুপ্ত করা হলে শেয়ারধারকরা যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হতেন তার চেয়ে অধিক ক্ষতির সম্মুখীন হলে তাকে ক্ষতির পরিমাণের পার্থক্যের জন্য ক্ষতিপূরণ প্রদান করার বিধান রাখা হয়েছে। এই ধারার বিধানমতে, রেজল্যুশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নিযুক্ত কোনো স্বতন্ত্র পেশাদার মূল্যায়নকারী কর্তৃক সম্পাদিত মূল্যায়নের ভিত্তিতে শেয়ারধারকরা কোন ক্ষতিপূরণ প্রাপ্য হলে উক্ত ক্ষতিপূরণ প্রদান করা যাবে।

আন্তর্জাতিক কনসালটিং ফার্ম দ্বারা পরিচালিত একিউআর এবং বিশেষ পরিদর্শনে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, উল্লিখিত ব্যাংকগুলো বিশাল লোকসানে রয়েছে এবং তাদের নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ঋণাত্মক। এমন পরিস্থিতিতে গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভায় ৫টি সংকটাপন্ন ব্যাংকের শেয়ারহোল্ডারদের রেজল্যুশন প্রক্রিয়ায় ব্যাংকের লোকসানের দায়ভার বহন করতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

আলোচ্য প্রেক্ষাপটে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ এর সংশ্লিষ্ট ধারা এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত বিবেচনায় পাঁচটি ব্যাংক একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারী বা শেয়ারধারকদের স্বার্থ সংরক্ষণের বিষয় বিবেচনার আপাতত কোনো সুযোগ নেই। তবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করতে পারে।

ঢাকা/নাজমুল/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নানা আয়োজনে বেরোবিতে রোকেয়া দিবস পালিত

রংপুরে ‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে রোকেয়া দিবস ২০২৫ পালিত হয়েছে।

‎মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী ।

এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মাছুমা হাবিব।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর।  

উপাচার্য অধ্যাপক শওকাত আলীসহ আমন্ত্রিত অতিথিরা শোভাযাত্রায় অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর ও আবাসিক হলের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রায় যোগ দেন। শোভাযাত্রাটি শহীদ আবু সাঈদ চত্বর মডার্ন মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এসে শেষ হয়।

‎সকাল সাড়ে ১০টায় স্বাধীনতা স্মারক মাঠে রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক মাছুমা হাবিব।

তিনি বলেন, “রোকেয়ার দেখানো পথ ধরে আজ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রত্যন্ত অঞ্চলেও নারী শিক্ষার প্রসার ঘটেছে। নারী জাগরণ ও নারীশিক্ষার প্রসারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আগামী দিনে বলিষ্ঠ ভূমিকা রাখবে।”

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, “লেখক হিসেবে রোকেয়া সাখাওয়াত ছিলেন বাস্তবতবাদী। এটি রোকেয়ার রচনা বা কাজের প্রধান সূত্র। রোকেয়া তুলনামূলক কম প্রবন্ধ লিখলেও বাংলা ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ব্যক্তিত্বসম্পন্ন স্বতন্ত্র ধারার প্রাবন্ধিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।”

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হোসেন উদ্দিন শেখর বলেন, “রোকেয়া সাখাওয়াত হোসেন বিশ শতকের প্রথম দিকে নারীসমাজে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।”

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী বলেন, “নারী জাগরণ, শিক্ষার প্রসার, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও সাম্যের চেতনায় রোকেয়া সাখাওয়াত হোসেন যে স্বপ্ন লালন করেছিলেন, তারই ধারাবাহিকতায় আজ নারীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন।”

‎আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোকেয়া দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. তাজুল ইসলাম, বাংলা একাডেমির সচিব মো. সেলিম রেজা, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান কুন্তলা চৌধুরী, বেরোবি ইন্সটিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের সিনিয়র রিসার্চ অফিসার মেহজাবীন ইলাহী, বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন, ইতিহাস বিভাগের শিক্ষার্থী উম্মে হানি জোহরা তানিয়া।

ঢাকা/সাজ্জাদ/রাসেল

সম্পর্কিত নিবন্ধ

  • জিপিএইচ ইস্পাতের প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৬৪.২৮ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (১১ ডিসেম্বর ২০২৫)
  • মানবাধিকার নিয়ে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার কেন প্রশ্নবিদ্ধ
  • দেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী নিয়মিত এআই ব্যবহার করেন: টেলিনর এশিয়ার গবেষণা
  • নওগাঁ বিশ্ববিদ্যালয় অনুমোদন পেল দুই বিভাগ খোলার
  • নানা আয়োজনে বেরোবিতে রোকেয়া দিবস পালিত
  • জাপানের কাছে চীন–রাশিয়ার বোমারু বিমানের টহল, যুদ্ধবিমান ওড়াল টোকিও
  • বাজারে থাকা মুঠোফোন ১৫ ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্ত করবে বিটিআরসি
  • ‘মার্চে চলবে পাবনা-ঢাকা ট্রেন, প্রশস্ত হচ্ছে আব্দুল হামিদ সড়ক’ 
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভবিষ্যৎ কী