ফতুল্লায় সাংবাদিকদের ওপর হামলা, কথিত বিএনপি নেতাকে কারাগারে প্রেরণ
Published: 6th, November 2025 GMT
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেনকে (৬০) কারাগারে প্রেরণ করেছে আদালত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালত পরবর্তী শুনানির দিন ধার্য্য করে তাকে কারাগার প্রেরণের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক কাইয়ুম খান বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার মূল আসামিকে কারাগারে প্রেরণ করেছে।
এর আগে আজ বিকেলে আহত জাগো নিউজের সাংবাদিক মো.
মামলায় আসামি করা হয়েছে মূল হামলাকারী শাহাদাত হোসেন (৬০) এবং সায়েদাবাদী শহীদকে(৫৫)। এছাড়া মামলায় ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। জানা যায়, শাহাদাত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতা-ই রাব্বির বাবা।
হামলায় আহতরা হলেন অনলাইন পোর্টাল জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি মো. আকাশ, নিউজ নারায়ণগঞ্জ নামের স্থানীয় এক গণমাধ্যমের ক্যামেরাম্যান আব্দুল্লাহ মামুন ও আয়াজ হোসেন।
মামলার বাদী সাংবাদিক মো. আকাশ জানান, ফতুল্লার গিরিধারা এলাকায় এক নারীর জমি দখলের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহে গেলে কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেন তাদের উপর হামলা করেন। তাদের বাধা উপেক্ষা করে একের পর চড়-থাপ্পড় দিতে থাকেন।
তাদের একটি কক্ষে আটকে রেখে ক্যামেরা ও মোবাইল ফোনও ভাঙচুর করা হয় দাবি করে তিনি বলেন, পরে খবর পেয়ে পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর বিকেলে ফতুল্লার গিরিধারা এলাকায় তিন সংবাদকর্মীকে দুই ঘন্টা আটকে মারধর করা হয়। এসময় হামলা চালিয়ে ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানা শাখার কার্যনির্বাহী কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ফজর আলী গার্ডেন ভবনে অবস্থিত এস, আলম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানার শাখার উদ্যোগে আয়োজিত পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ঔষধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল্লাহ মাহমুদ। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মো. আবদুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম দুলালের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি মো. আরশাদ আলী, সহ-সভাপতি মো. শাহ আলম চিশতী, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল ইসলাম স্বপন, রূপগঞ্জ থানা শাখার সভাপতি এস, এম শাহাদাত, ফতুল্লা থানা শাখার সভাপতি মো. জাকির হোসেন সোহেল, সিদ্ধিরগঞ্জ থানা শাখার প্রধান উপদেষ্টা মো. আসলাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জহির, সহ-সভাপতি এম এ রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস শিকদার ও এস, আলম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. শহিদুল ইসলাম শাহেদ প্রমূখ।