নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনুর নেতৃত্বে ‎শহরে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। 

‎‎বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ (সদর -বন্দর) আসনের ধানের শীষের প্রার্থী জনাব মাসুদুজ্জামান মাসুদের পক্ষে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ রেডিমেট পোষাক প্রস্তুতকারক  বানিজ্যিক এলাকা ২নং রেল গেইট সংলগ্ন ১৬ নং ওয়ার্ডের  আলমাস পয়েন্ট থেকে শুরু করে জমির সুপার মার্কেট,রহমত উল্ল্যা মার্কেট,ভূঁইয়া মার্কেট,হাকিম মার্কেট,ভাই ভাই মার্কেট, সোহরাওয়ার্দী মার্কেট,ফজর আলী ট্রেড সেন্টার হয়ে নয়ামাটি হোসিয়ারী মার্কেটে  ধানের শীষ ও ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ করা হয়। 

‎‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু বলেন, জনকল্যাণমুখী রাজনীতির জন্য নারায়ণগঞ্জ ৫ আসনের মাসুদুজ্জামান মাসুদ ভাইকে মনোনয়ন দিয়েছেন। আমরা নারায়ণগঞ্জের একটি নতুন ধারার সুস্থ রাজনীতির বিকাশ ঘটাতে যাচ্ছি।

মাসুদুজ্জামান এর নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জকে বসবাস যোগ্য ও নিরাপদ নগরী গড়ে তুলবো, ইতিমধ্যে নমিনেশন দেওয়ার পরে কিছু  কুচক্রী ও মুক্ত স্বৈরাচার দলের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে এবং শৃঙ্খলা ভঙ্গ করে অপপ্রচার চালাচ্ছে, এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

আমরা এই সকল অপপ্রচার এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদ ভাই এর পরিবার একটি জাতীয়তাবাদী পরিবার।

‎‎তিনি আরো বলেন, ইসলামী মূল্যবোধ, আত্মমর্যাদাশীল জাতি গঠন, স্বাধীনতার সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তারেক রহমানের নির্দেশনায় মাসুদুজ্জামানের নেতৃত্বে  সামাজিক সুশাসন ও নারায়ণগঞ্জ থেকে সন্ত্রাস চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাং নির্মূলে সকল জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে আমরা মাঠে নেমেছি। 

‎এসময় উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন আনু, ‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, ৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্রদল ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন, সাবেক সদর থানা যুবদলের সভাপতি বিএনপি নেতা জাহাঙ্গীর মাতবর, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মোঃ জুবায়ের আলম জ্বলক, ১৪ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আক্তার  হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী  হিন্দু ফোরামের জেলা সাধারণ সম্পাদক কার্তিক,১৩ নং ওয়ার্ড বিএনপির নেতা আওলাদ, বাশার, ইব্রাহিম, হাসান, ১৫ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ইসলাম,
‎তারেক জিয়া প্রজন্ম দলের সিঃ সহ সভাপতি মোশাররফ হোসেন,১৫ নং ওয়ার্ড যুবদল নেতা আকিব,সাগর, সুজিত,নারায়ণগঞ্জ মহানগর, সদর থানা বিএনপি ও যুবদল, ছাত্রদল, কৃষক দলের নেতৃবৃন্দ যথাক্রমে দেলোয়ার, নুর আলম,সিপন,মোস্তাক,শাহ জালাল,টমাস,সেলিম,সুজন, সঞ্জু,জিতু,রাকিব, বাবু প্রমুখ। ‎
‎উপস্থিত নেতৃবৃন্দ বলেন জনাব মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের কঠোর নির্দেশ শৃঙ্খলা বজায় রেখে সকল পর্যায়ের বিএনপির ত্যাগী নেতাকর্মীদের সম্মিলিত ঐক্যবদ্ধতায় ধানের শীষের পক্ষে জনগণকে সাথে নিয়ে গুপ্ত স্বৈরাচার কে প্রতিরোধ করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। 
‎ধানের শীষ প্রার্থী কে নিয়ে জনমনে সকল বিভ্রান্তি, ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সবাই সম্মিলিত ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক চিন্তায় প্রতিরোধ করার আহবান জানান।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ম র ব এনপ র য বদল

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল 

সিদ্ধিরগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর তাতীদলের যুগ্ম আহ্বায়ক মোঃ লিখন মন্ডলের উদ্যোগে এবং নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী  আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য মোঃ আলীনুর হোসাইন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মোঃ নোবেল মীর। 

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম প্রধান প্রতীক। তাঁর সুস্থতা দেশবাসীর প্রত্যাশা। তিনি আরও বলেন, আজহারুল ইসলাম মান্নান সাহেবের নেতৃত্বে সোনারগাঁওয়ে বিএনপি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সংগঠিত ও ঐক্যবদ্ধ।

সভাপতি আলীনুর হোসাইন বলেন, দেশনেত্রীর স্বাস্থ্য সুস্থতার জন্য বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই একযোগে দোয়া করছে। দোয়া মাহফিল প্রমাণ করে—খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসার প্রতীক। তিনি দ্রুত সুস্থ হয়ে জাতিকে নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন।

আয়োজক মোঃ লিখন মন্ডল বলেন, আজহারুল ইসলাম মান্নান সাহেবের নির্দেশে এ আয়োজন করা হয়েছে। খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসলে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে। এজন্য দেশবাসীর দোয়া ও শুভকামনা জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মৎসজীবী দল নেতা  উজ্জ্বল প্রধান, সাবেক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিফাতুল রহমান রাজু, যুবদল নেতা শহিদুল ইসলাম, যুবদল নেতা রোমান, রাজু, আলতাব লিটন ও মাহাবুব হাসান। এছাড়া সাবেক ছাত্রদল সভাপতি আবিরসহ শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • না’গঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের ৩য় দিনের কর্মবিরতি 
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের দোয়া  
  • সাংবাদিক সৈকতের বাবা আব্দুল হাই ভূঁইয়া আর নেই, শোক
  • আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোনারগাঁও স্বেচ্ছাসেবক দলের দোয়া
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাসুদুজ্জামানের দোয়া
  • শীতার্ত রাতে শীতবস্ত্র নিয়ে দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে ডিসি রায়হান
  • ডেঙ্গু আক্রান্ত বিএনপি-জাসাস নেতা আনিসুল ইসলাম সানি হাসপাতালে ভর্তি
  • যাত্রা শুরু করল অনলাইন সংবাদ মাধ্যম নিউজ ভিউ
  • সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল