নেত্রকোনায় এনসিপির নেতার বাড়ির ফটকে আগুন
Published: 10th, November 2025 GMT
নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগের বাড়ির ফটকে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার গজিনপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজনৈতিক বিরোধের জের ধরে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা এ কাজ করেছে বলে দাবি প্রীতমের।
প্রীতম সোহাগ বলেন, ‘রোববার রাত ১২টার দিকে কে বা কারা বাড়ির ফটকের সামনে আগুন দেয়। এতে আমার স্ত্রীর স্যান্ডেল ও পাপোশ পুড়ে যায়। এ ছাড়া ওপরে থাকা বিদ্যুতের কার্ড মিটারের ক্ষতি হয়। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, আগুন নিভে যায়।’
আগুনের বিষয়টি আজ সোমবার সকাল ছয়টার দিকে টের পেয়েছেন জানিয়ে প্রীতম বলেন, ‘গতকাল রাতে জেলা শহর থেকে আমার স্ত্রীকে নিয়ে বাড়িতে এসে রাত ১০টার দিকে গেট বন্ধ করে ঘুমিয়ে পড়ি। আজ সকালে লোকজন আমাকে ঘুম থেকে ডেকে জানান যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় আমার চাচাতো ভাই এনামুল হকের মুদিদোকান আছে। তিনি আমার বাড়ি থেকে একটি মোটরসাইকেলে তিনজনকে বের হতে দেখেছেন। ধারণা করা হচ্ছে, ওই দুর্বৃত্তরাই আগুন ধরিয়ে সঙ্গে সঙ্গে চলে যায়।’
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, এনসিপি নেতার বাড়ির ফটকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ, দেখবেন যেভাবে
২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তিতে লটারির ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়। ডিজিটাল লটারির ভর্তির ফল https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট এবং যেকোন টেলিটক মোবাইলে এসএমএস-এর মাধ্যমে পাওয়া যাবে। টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস পদ্ধতি : GSAResultUser ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বারে।