মেঘনা পেট্রোলিয়ামের ২০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Published: 10th, November 2025 GMT
পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ২০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারি বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬১.
এদিকে, সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১০৯.৪৭) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ঋণাত্মক এনওসিএফপিএস ছিল (৪৬.১৭) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৮.৫১ টাকা।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে সোমবার কোম্পানির শেয়ার লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ য় রহ ল ড র হ স ব বছর র
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ১১.২৫ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামের চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় পাসের হার ১১ দশমিক ২৫ শতাংশ। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৮৮ দশমিক ৭৫ শতাংশই অকৃতকার্য হয়েছেন। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যার পরে ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চারুকলা ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে এসএমএসের মাধ্যমে অথবা নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে রেজাল্ট দেখতে পারবেন।’
বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd/) পরীক্ষার বিস্তারিত ফলাফল জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU FRT ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।
বাংলাদেশ–চীন–ভিয়েতনামে আইইএলটিএসের প্রশ্নফাঁস, ৮০ হাজার শিক্ষার্থীর ভুল ফলশাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন খুঁটিনাটি১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পাস নম্বর ৩০, ভুল উত্তরে নম্বর কাটাসহ দেখুন বিস্তারিত
চারুকলা অনুষদের ৮টি বিভাগে ১৩০টি আসনের বিপরীতে ৬ হাজার ৫২১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫ হাজার ৩৫২ জন শিক্ষার্থী। মাত্র ৬০২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এ পরীক্ষায়। অকৃতকার্য হয়েছেন ৪ হাজার ৭৫০ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ১৫৪ জন এবং ছাত্রী ৪৫৭ জন।
গত ২৯ নভেম্বর ২০২৫, শনিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনযুক্তরাজ্যর পাঠ্যক্রম পর্যালোচনা, পরিবর্তনে করা হয়েছে ১০ সুপারিশ১০ ঘণ্টা আগে