আসন্ন ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। রবিবার (৯ নভেম্বর) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সরকারি পাইলট মডেল বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন। 

গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় নাটোর-১ আসনে ফারজানা শারমিন (পুতুল) দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

যশোরে বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা

নাটোরে জামায়াতে যোগ দিলেন বিএনপি-জাপার অর্ধশতাধিক নেতাকর্মী

ফারজানা শারমিন (পুতুল) বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক পরামর্শক কমিটির বিশেষ সহকারী, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেন, “যদি পুতুলের মনোনয়ন চূড়ান্ত করা হয়, তবে আমরা আর অপেক্ষা করব না, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন লড়ব। জনগণের ভালোবাসা আর নেতাকর্মীদের শক্তি নিয়েই মাঠে নামব।”

তিনি অভিযোগ করে বলেন, “যিনি মনোনয়ন পেয়েছেন, তিনি গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে কোথাও ছিলেন না। রাজপথে যারা ছিলেন, যারা দলের পতাকা বাঁচিয়ে রেখেছেন, তাদের বাদ দিয়ে একজন অনুপস্থিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এটা ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবিচার।”

অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেন, “জিয়াউর রহমান আমার বাবার মতো, খালেদা জিয়া আমার মায়ের মতো। তারেক রহমান আমার ভাই ও নেতা। জিয়াউর রহমানের যতবার নাম নিয়েছি, ততবার আল্লাহর নাম নিলে জান্নাতের কাছাকাছি চলে যেতাম। অথচ, আজ যিনি মনোনয়ন পাচ্ছেন, তিনি দলীয় নেতাদের নামও উচ্চারণ করেন না।”

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র অধ্যক্ষ একেএম শরিফুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শামীম সরকার, যুবদল নেতা হানিফুর রহমান গেন্দা ও স্থানীয় নেতাকর্মীরা।

ঢাকা/আরিফুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র স ফ ল ইসল ম ন ত কর ম রহম ন

এছাড়াও পড়ুন:

কক্সবাজারের ৩ আসনে হেভিওয়েটের বিপক্ষে লড়বেন যেসব এনসিপি প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে কক্সবাজারের চারটি আসনের তিনটিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। তবে একটি আসন ফাঁকা রেখেছে দলটি।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলের সদস্য সচিব আখতার হোসেন প্রার্থীর নাম ঘোষণা করেন।

এনসিপির ঘোষণা অনুযায়ী, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড. মাইমুল আহসান খান। 

এই আসনে হেভিওয়েট প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপি মনোনিত এ প্রার্থী।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন। 

এই আসনে আরেক হেভিওয়েট প্রার্থী জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ এনসিপি নেতা।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে এনসিপির শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন দলের জেলা শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন।

তবে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে প্রথম ধাপে কোনো প্রার্থী ঘোষণা করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

কক্সবাজারের চারটি নির্বাচনী আসনে মোট ৫৮৭টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটার রয়েছেন ১৮ লাখ ২৯ হাজার ১৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৬৬ হাজার ২৮ জন, নারী ভোটার ৮ লাখ ৬৩ হাজার ১০৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৬ জন।

ঢাকা/তারেকুর/এস

সম্পর্কিত নিবন্ধ