পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত কলেজের সামনের ফাঁকা এলাকায় হঠাৎ গুলি চালাতে শুরু করে। এতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলি চালানোর পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো.

ফারুক জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। 

ঢাকা/এমআর/ইভা

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নির্বাচন নিয়ে নুন্যতম সংশয় সৃষ্টি হওয়ার অবকাশ নেই : উপদেষ্টা সাখাওয়াত

নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম. সাখায়াত হোসেন বলেছেন, আসন্ন সংসদ নির্বাচন নিয়ে নুন্যতম সংশয় সৃষ্টি হওয়ার অবকাশ নেই। সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্সে নির্মানাধীন জাহাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম. সাখায়াত হোসেন আরও বলেন, পতিত স্বৈরশাসক প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছিল।

ছাত্র জনতার বীরত্বপূর্ণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিটি সেক্টরে রিফর্ম করার পাশাপাশি জনমনে স্বস্তি ফেরাতে কাজ করছে সরকার। 

বিশেষ করে নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের ভংগুর অবস্থা থেকে অনেকাংশেই উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছেন। শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সৃষ্ট অসন্তোষ নিরসন এবং নদী গুলো দখল মুক্ত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড.নুরুন্নাহার চৌধুরী, জেলা প্রশাসক মো.রায়হান কবীর, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মিজ শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন সহ পদস্থ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ