ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
Published: 10th, November 2025 GMT
পারিবারিক কলহের জেরে মাদারীপুরের শিবচরে ঘুমন্ত মতি মিয়াকে (৬৫) কুপিয়ে হত্যার করেছেন ফারুক মিয়া (২৭) নামে এক যুবক। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রাম এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে।
আরো পড়ুন:
মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত
কাটা গলা নিয়ে রিকশাচালিয়ে ৩ কিলোমিটার, হাসপাতালে মৃত্যু
নিহত মতি মিয়া (৬৫) চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে কয়েকদিন আগে পরিবার নিয়ে মাদারীপুরের শিবচরে আসেন তিনি। নিহত মতি ও অভিযুক্ত ফারুক সম্পর্কে বাবা-ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেলে ফারুক তার বাবা মতি মিয়ার সঙ্গে ঝগড়া করেন। রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে, ফারুক তার ঘুমন্ত বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ছেলেকে আটক করে।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”
ঢাকা/বেলাল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিডার অনুমতি ছাড়া বাকিতে মূলধনি যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানির সুযোগ
এখন থেকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদন ছাড়াই সরাসরি তিন বছরের জন্য বিদেশি ঋণ নিয়ে প্রয়োজনীয় মূলধনি যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানি করতে পারবেন উদ্যোক্তারা।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নতুন এ নিয়মে শিল্প খাতের আমদানিপ্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিডার বৈদেশিক ঋণ কমিটির এক সভার সিদ্ধান্তের আলোকেই শিল্পবান্ধব এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এত দিন শিল্প উদ্যোক্তারা শুধু নতুন যন্ত্রপাতি আমদানির জন্য দীর্ঘমেয়াদি ঋণ–সুবিধা পেতেন। নতুন নিয়মে জাহাজ, সরঞ্জাম, যন্ত্রপাতিসহ বিভিন্ন ধরনের মূলধনি পণ্য তিন বছর মেয়াদে কিস্তিতে আমদানি করা যাবে। বিদেশি সরবরাহকারী বা ব্যাংক থেকে এ ঋণ–সুবিধা নেওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এ সুবিধার ফলে শিল্প উদ্যোক্তারা সবচেয়ে বেশি লাভবান হবেন। দীর্ঘমেয়াদি বাকিতে তাঁরা মূলধনি যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানি করতে পারবেন, যা তাঁদের ব্যবসা সহজীকরণে সহায়ক হবে।