বাংলাদেশে কেউ চাইলেও বিরাট কোহলি হতে পারবে না
Published: 10th, November 2025 GMT
টেস্ট ক্রিকেটে ২৫ বছর হলো বাংলাদেশের। পথচলা শুরু হয়েছিল সেরাদের কাতারে যাওয়ার স্বপ্ন নিয়ে, কিন্তু এখন বাস্তবতা কী? রজতজয়ন্তীতে সাবেক অধিনায়কেরা ফিরে দেখছেন অতীত, বলছেন বর্তমানের কথা আর ভাবছেন ভবিষ্যৎ নিয়ে—অল্পতেই সন্তুষ্ট হয়, অল্পতেই হৃদয় ভাঙেআকরাম খান, জাতীয় দলের সাবেক অধিনায়ক
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত
মাদারীপুরের রাজৈরে ঢাকা–বরিশাল মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজৈর উপজেলার কালিবাড়ি এলাকায় মহাসড়কের আইল্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার বাসিন্দা।
আরো পড়ুন:
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সড়ক দুর্ঘটনায় শিমুল বিশ্বাসসহ আহত ৪
পুলিশ ও পরিবার সূত্র জানা গেছে, বুধবার বিকেলে টেকেরহাট বন্দর থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে আমগ্রামে ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৩৪) এবং ভ্যানচালক বিপ্লব সরকার (৩৪)। তারা কালিবাড়ি আইল্যান্ডের কাছে পৌঁছালে বরিশাল থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পলাশ গাইন মারা যান। গুরুতর আহত বিপ্লব সরকারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
পলাশ গাইন আমগ্রাম দক্ষিণ পাড়ার বাসিন্দা নিত্যানন্দ গাইনের ছেলে। বিপ্লব সরকার একই এলাকার বিকাশ সরকারের ছেলে।
মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মামুন আল রশিদ বলেন, “রাজৈর কালিবাড়ি এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/বেলাল/রিজভী