ছেলেমেয়েকে ২০ কোটি টাকার শেয়ার উপহার দিলেন বাবা
Published: 10th, November 2025 GMT
নিজের দুই সন্তানকে ২০ কোটি টাকার সমমূল্যের শেয়ার উপহার দিলেন বাবা। শেয়ারবাজারে তালিকাভুক্ত ক্রাউন সিমেন্টের উদ্যোক্তা–পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল তাঁর দুই সন্তানকে কোম্পানিটির ২০ লাখ করে মোট ৪০ লাখ শেয়ার উপহার দিয়েছেন। এরই মধ্যে এই শেয়ার হস্তান্তরের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আজ সোমবার উপহারের এই শেয়ার হস্তান্তরের বিষয়টি জানিয়েছে ক্রাউন সিমেন্ট উদ্যোক্তা–পরিচালক আলমাস শিমুল। বর্তমানে তিনি কোম্পানিটির পরিচালনা পর্ষদেও রয়েছেন। জানা যায়, দ্বিতীয় প্রজন্মকে ব্যবসার সঙ্গে যুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে প্রথম প্রজন্মের উদ্যোক্তা হিসেবে নিজেদের হাতের শেয়ারের একটি অংশ সন্তানদের মধ্যে হস্তান্তর করা হচ্ছে। তারই অংশ হিসেবে আলমাস শিমুল তাঁর ছেলে সায়হাম সাদিক পিয়াল ও মেয়ে শোভা সোহাকে ২০ লাখ করে মোট ৪০ লাখ শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করেছেন। ঢাকার বাজারে আজ সোমবার ক্রাউন সিমেন্টের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল প্রায় ৫১ টাকা। সেই হিসাবে ৪০ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ২০ কোটি ৪০ লাখ টাকা।
শেয়ার উপহার দেওয়ার কারণ জানতে চাইলে আলমাস শিমুল প্রথম আলোকে বলেন, ‘আমরা ব্যবসায় সক্রিয় থাকতে থাকতে আমাদের পরবর্তী প্রজন্মকে ব্যবসার উত্তরাধিকার হিসেবে যোগ্য ও দক্ষ করে তুলতে চাই। এ কারণে তাদের মধ্যে শেয়ারের ন্যূনতম মালিকানা হস্তান্তরের পাশাপাশি ব্যবসায়ও যুক্ত করা হচ্ছে, যাতে তারা দেশ ও কোম্পানির জন্য এখন থেকেই যোগ্য হয়ে উঠতে পারেন। এ ছাড়া আমাদের ব্যবসার পরিধিও এখন অনেক বড় হয়েছে। তাই আমরা তাদের ওপর কিছু দায়িত্ব দিয়ে নতুন নতুন ব্যবসাকে আরও এগিয়ে নিতে বেশি মনোযোগী হতে চাই।’
বিশ্বজুড়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে উত্তরাধিকার নির্ধারণের প্রক্রিয়াটি সহজে হয়ে থাকে শেয়ার হস্তান্তরের মাধ্যমে। বাংলাদেশেও শেয়ারবাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানিগুলোর ক্ষেত্রে গত কয়েক বছরে এ প্রবণতা দেখা যাচ্ছে। এরই মধ্যে ক্রাউন সিমেন্টের অন্য পরিচালকেরাও শেয়ার হস্তান্তরের মাধ্যমে তাঁদের একাধিক সন্তানকে ব্যবসায় যুক্ত করেছেন।
জানা যায়, আলমাস শিমুলের ছেলে সায়হাম সাদিক কানাডা থেকে স্নাতক সম্পন্ন করে এরই মধ্যে বাবার সঙ্গে ব্যবসায় যুক্ত হয়েছেন। আর মেয়ে শোভা সোহা মালয়েশিয়ায় পড়াশোনা করছেন।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধান অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই কোম্পানির ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণ করতে হয়। তাই ক্রাউন সিমেন্টের দ্বিতীয় প্রজন্মের প্রতিনিধিদের পর্ষদে আসতে হলে ওই কোম্পানির ন্যূনতম ২ শতাংশ শেয়ার তাঁদের হাতে থাকতে হবে। আর ২ শতাংশ শেয়ার ধারণের এই শর্ত পূরণ করতে হলে বর্তমানে কোম্পানিটির ২৯ লাখ শেয়ারের দরকার হবে।
ক্রাউন সিমেন্ট ২০১১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এটি শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি হিসেবে ‘এ’ শ্রেণিভুক্ত। ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারের অর্থাৎ মালিকানার ৫২ শতাংশের বেশি রয়েছে উদ্যোক্তা–পরিচালকদের হাতে। আর ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে প্রায় ২৯ শতাংশ শেয়ার। বাকি প্রায় ১৯ শতাংশ শেয়ারের মালিকানায় রয়েছে প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীরা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক র উন স ম ন ট র শ য় র উপহ র দ আলম স শ ম ল শ য় রব জ র উদ য ক ত ব যবস য় প রজন ম ৪০ ল খ
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী পর্যটকদের পাঁচ বছরের সামাজিক মাধ্যমের ইতিহাস দেখা হতে পারে
যুক্তরাষ্ট্রে পর্যটক হিসেবে যেতে আগ্রহী যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের মানুষের পাঁচ বছরের সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিহাস খতিয়ে দেখা হতে পারে। দেশটির কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) নতুন প্রস্তাবটি তৈরি করেছে। মার্কিন সরকারের জার্নাল ফেডারেল রেজিস্টারে প্রস্তাবটি প্রকাশ করা হয়েছে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রস্তাব অনুযায়ী, যেসব দেশের নাগরিকেরা ভিসা ছাড়া ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন, নতুন শর্ত তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। শর্ত অনুযায়ী, তাঁদের ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের (ইএসটিএ) হালনাগাদ ফরম পূরণ করতে হবে।
চলতি বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রের সীমান্তবিষয়ক নিয়ম কড়াকড়ি করতে শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিশ্লেষকেরা বলছেন, নতুন পরিকল্পনা সম্ভাব্য পর্যটকদের জন্য বাধা সৃষ্টি করতে অথবা তাঁদের ডিজিটাল অধিকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
আগামী বছর কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে দেশটিতে বিপুলসংখ্যক বিদেশি পর্যটকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে অলিম্পিক।
নতুন প্রস্তাবের বিষয়ে জানতে বিবিসির তরফে ডিএইচএসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তারা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি।
প্রস্তাবে বলা হয়েছে, ‘ইএসটিএ আবেদনকারীদের নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের শেষ পাঁচ বছরের তথ্য দিতে হবে।’ কিন্তু কোন তথ্যগুলো দিতে হবে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।
বর্তমান নিয়ম অনুযায়ী, ইএসটিএ আবেদনকারীদের তুলনামূলকভাবে সীমিত তথ্য দিতে হয়। এককালীন ফি হিসেবে দিতে হয় ৪০ ডলার। এটি যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপানসহ বিশ্বের প্রায় ৪০টি দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য। ইএসটিএর মাধ্যম এসব দেশের নাগরিকেরা দুই বছরে একাধিকবার যুক্তরাষ্ট্রে ভ্রমণে যেতে পারেন।
নতুন প্রস্তাব অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য দেওয়ার পাশাপাশি ইএসটিএ আবেদনকারীদের গত ৫ এবং ১০ বছরে ব্যবহৃত ফোন নম্বর ও ই–মেইল ঠিকানাগুলোও দিতে হবে। পরিবারের সদস্যদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিতে হবে।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রে এইচ–১বি ভিসার জন্য আবেদনকারী ভারতীয়দের নির্ধারিত সাক্ষাৎকার স্থগিত৫ ঘণ্টা আগে