অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তিতে আবেদন প্রক্রিয়া গতকাল রোববার (৯ নভেম্বর) শুরু হয়েছে। এবার চারটি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ‘ভর্তি পরীক্ষা ২০২৫’ আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

স্নাতক বিষয়গুলো হলো—

অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফএইটি) অনুষদের বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন এয়ারক্রাষ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস), বিএসসি ইন এয়ারক্রাফ্‌ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিওনিক্স)।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনে অনুসরণ করতে হবে ৫টি ধাপ ০৫ নভেম্বর ২০২৫মাষ্টার্সের বিষয়গুলো হলো—

অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের এমএসসি ইন স্যাটেলাইট কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং এমএসসি ইন স্পেস সিস্টেমস ইঞ্জিনিয়ারিং।

সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত লিংকের মাধ্যমে অনলাইন ফরম পূরণ পূর্বক আবেদন করতে পারবেন। আবেদনকারীকে বিস্তারিত ওয়েবসাইটে এর মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে তে। এছাড়াও অনলাইনে আবেদনের জন্য লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মোতাবেক আবেদন ফরম নির্ভুলভাবে পূরণ করে তা অনলাইনে যথাযথভাবে জমা দিয়ে নির্দিষ্ট এসএমএস ফরম্যাট অনুযায়ী ফি পরিশোধ করতে হবে।

ভর্তি পরীক্ষা পদ্ধতি (স্নাতক)—

ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে। এর মধ্য গণিত-(৪০), পদার্থবিজ্ঞান (৩০), রসায়ন (২০) ও ইংরেজি (১০)।

—পরীক্ষার পদ্ধতি: নৈর্ব্যক্তিক (৬০) ও বর্ণনামূলক (৪০)। সময় ২ (দুই) ঘণ্টা।

আরও পড়ুনবুটেক্সে ভর্তি বিজ্ঞপ্তি, ৬৩০ আসনে আবেদনে জিপিএর শর্ত শিথিল০৬ নভেম্বর ২০২৫ভর্তি পরীক্ষা পদ্ধতি (স্নাতকোত্তর)-

-পরীক্ষার পদ্ধতি: নৈর্ব্যক্তিক (৬০) ও বর্ণনামূলক (৪০)। সময় ২ (দুই) ঘণ্টা।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ— *আবেদন শুরু ৯ নভেম্বর ২০২৫ *আবেদন শেষ ১১ ডিসেম্বর ২০২৫।

যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫।

অ্যাডমিট কার্ড উত্তোলনের সময়সীমা: ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ২৬ ডিসেম্বর ২০২৫ সকাল ৯ টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা: ২৬ ডিসেম্বর ২০২৫ সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।

আবেদন ফি—

স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন ফরমের সর্বমোট ফি ১০০০ (এক হাজার) টাকা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে (১৪ ডিসেম্বর ২০২৫ রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে)।

আরও পড়ুনসহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১ করতে মন্ত্রণালয়ের প্রস্তাব, হলে কত টাকা লাগবে১৯ ঘণ্টা আগেভর্তি পরীক্ষা কোথায় হবে—

বিএএফ শাহীন কলেজ, ঢাকা ও বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে একযোগে অনুষ্ঠিত হবে (ভর্তি আবেদন ফরম পূরণের সময় কেন্দ্র উল্লেখ করতে হবে)।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির যেকোন নির্দেশনা, তথ্য বা শর্ত যেকোন সময় বাতিল বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে বলে জানানো হয়েছে।

*বিজ্ঞপ্তির বিস্তারিত দেখুন এখানে

*আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি লালমনিরহাটে অবস্থিত। এটি বাংলাদেশ অ্যাভিয়েশন-সংক্রান্ত বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের আগের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। গত বছরের ৫ আগস্টের পর এই নাম পরিবর্তন করে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ করা হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য ন ড অ য র স প স ব শ বব দ য ল র ২০২৫ পর ক ষ ব এসস

এছাড়াও পড়ুন:

জুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর ৫টি বিষয়ের ওপর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

এর আগে ১৯ নভেম্বর প্রথম কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছিলো। সেটির সংশোধিত তালিকা এবার প্রকাশ করা হলো।

এর আগে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য কেন্দ্রের সচিবদের এর আগে নানা জরুরি নির্দেশনা প্রদান করেছে। এ পরীক্ষার নীতিমালা, প্রশ্নের কাঠামো, বিষয়সহ বিভিন্ন নির্দেশনা আগেই প্রকাশ করা হয়েছে।

নতুন রুটিন অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সংশোধিত সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত, ৩১ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার সময় হবে ৩ ঘণ্টা। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১টায়।

আরও পড়ুনএমবিবিএস ভর্তি পরীক্ষা: ১২ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ৩ ঘণ্টা আগেকত নম্বরে পরীক্ষা হবে—

বৃত্তি পরীক্ষার মোট নম্বর হবে ৪০০। বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বিজ্ঞানে ৫০ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে।

এ পরীক্ষার ফলের ভিত্তিতে ট্যালেন্টপুল কোটায় ও সাধারণ কোটায় শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।

বৃত্তি পরীক্ষার সংশোধিত সূচিতে বলা হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন নিতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট মোট ৩ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনবাংলাদেশ–চীন–ভিয়েতনামে আইইএলটিএসের প্রশ্নফাঁস, ৮০ হাজার শিক্ষার্থীর ভুল ফল ৩ ঘণ্টা আগে

পরীক্ষার্থীরা প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না।

*সংশোধিত কেন্দ্র তালিকা দেখতে ক্লিক করুন এখানে

সম্পর্কিত নিবন্ধ

  • মানবাধিকার নিয়ে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার কেন প্রশ্নবিদ্ধ
  • দেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী নিয়মিত এআই ব্যবহার করেন: টেলিনর এশিয়ার গবেষণা
  • নওগাঁ বিশ্ববিদ্যালয় অনুমোদন পেল দুই বিভাগ খোলার
  • নানা আয়োজনে বেরোবিতে রোকেয়া দিবস পালিত
  • আজ টিভিতে যা দেখবেন (১০ ডিসেম্বর ২০২৫)
  • মেট্রোরেলে চাকরি, মনস্তাত্ত্বিক পরীক্ষার তারিখ প্রকাশ
  • বিটিভির ‘ঊর্ধ্বতন হিসাবরক্ষক’ পদের পরীক্ষা স্থগিত
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ১১.২৫ শতাংশ
  • এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা শুক্রবার, বাড়ল সময়
  • জুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ