কম্পিউটার ভাইরাসের জন্ম ১৯৮৩ সালের ১০ নভেম্বর
Published: 10th, November 2025 GMT
আধুনিক ডিজিটাল জীবনযাত্রার এক অনিবার্য অনুষঙ্গ কম্পিউটার। সেই কম্পিউটারে ভাইরাস আক্রমণের মাধ্যমে আমাদের তথ্য চুরির ঝুঁকি থাকে। ভাইরাসের কারণে পুরো কম্পিউটার অচল হয়ে যেতে পারে। কম্পিউটার ভাইরাসের শুরু হয়েছিল সাধারণ একটি পরীক্ষা থেকে।
কম্পিউটার ভাইরাসের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামের মধ্যে অন্যতম হলেন গবেষক ফ্রেড কোহেন। তিনি ১৯৮০–এর দশকে ভাইরাস প্রথমবার বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন। কম্পিউটার ভাইরাসের ধারণাগত আলোচনা অনেক আগেই শুরু হয়েছিল। বাস্তব ও কার্যকরী প্রমাণ আসে ১৯৮৩ সালে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার প্রকৌশল স্নাতক ফ্রেড কোহেন তাঁর অধ্যাপক অ্যাডলম্যানের তত্ত্বাবধানে একটি গবেষণা প্রকল্পে কাজ করার সময় একটি ছোট প্রোগ্রাম তৈরি করেন। প্রোগ্রামটি নিজেকে একটি অপারেটিং সিস্টেমের মধ্যে কপি করতে ও অন্যান্য প্রোগ্রামের সঙ্গে সংযুক্ত করতে সক্ষম ছিল। বিষয়টা ঠিক একটি জৈবিক ভাইরাসের মতো।
১৯৮৩ সালের ১০ নভেম্বরে একটি ভিএএক্স ১১/৭৫০ কম্পিউটারে মাত্র আট লাইনের কোড ব্যবহার করে কোহেন তাঁর এই নমুনা ভাইরাসটির পরীক্ষা চালান। কোহেনের তৈরি করা এই প্রোগ্রাম মাত্র পাঁচ মিনিটের মধ্যে সিস্টেমের সব নিরাপত্তাব্যবস্থা ভেদ করে সিস্টেমের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প্রোগ্রামটি সম্পূর্ণভাবে অন্য একটি প্রোগ্রামের নিয়ন্ত্রণ নিতে সক্ষম ছিল। ফ্রেড কোহেনই প্রথম ব্যক্তি যিনি এ ধরনের সফটওয়্যারের জন্য কম্পিউটার ভাইরাস শব্দটি ব্যবহার করেন। তিনি তাঁর গবেষণা প্রবন্ধে কম্পিউটার ভাইরাসের একটি স্পষ্ট সংজ্ঞা দেন। তিনি বলেন, একটি প্রোগ্রাম যা অন্য প্রোগ্রামকে সংক্রমিত করতে পারে এবং নিজের অনুলিপি তৈরি করতে পারে। তাঁর গবেষণাপত্র ১৯৮৪ সালে কম্পিউটার ভাইরাসের গবেষণা শীর্ষক একটি গবেষণাপত্র হিসেবে প্রকাশিত হয়।
সূত্র: ওয়্যার্ড ডট কম
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জ-৫ আসনে ৫ টাকার বৃক্ষ মেলা
মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে নারায়ণগঞ্জ-৫ আসনে ৫ টাকার বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় শেখ রাসেল পার্কে বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা যারা সদর ও বন্দরে বসবাস করি তারা কেমন শহর চাই। খুব বেশী না যদি ৩০/৪০ বছর আগে ফিরে যাই তাহলে দেখবো সবুজে ঘেরা ছিলো এই শহর।
কিন্তু দেখতে দেখতে চোঁখের সামনে ইট-পাথরের নগরীতে পরিণত হয়েছে এই শহর ও বন্দরের কিছু অংশ। এছাড়াও শীতলক্ষ্যা নদী মৃত নদীতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা জলবায়ু নিয়ে কথা বলি, একটা জিনিস খেয়াল করে দেখুন এখন ডিসেম্বর প্রচন্ড শীত থাকার কথা অথচ আমরা টি-শার্ট গাঁয়ে দিয়ে ঘুরছি।
আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে, আসলে এটা একটা অশনিসংকেত। এর থেকে বাঁচতে হলে গ্লোবাল ওয়ার্মিং কমাতে হবে।
যদি আগামী প্রজন্মের জন্য এই পৃথিবী বাসযোগ্য করে রেখে যেতে চাই তাহলে সবুজায়নের কোন বিকল্প নেই।
দিনে দিনে আমরা মেশিনের মত হয়ে যাচ্ছি, তাই শুধু বাস্তবটা নয় ভবিষ্যতকেও দেখা উচিত।
বক্তব্য শেষে উপস্থিত অনেকেই ৫ টাকার বৃক্ষ মেলা থেকে বৃক্ষ ক্রয় করেন।
নারায়ণগঞ্জ টাইমস সর্বশেষ জনপ্রিয় ১আরো পড়ুন
ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের পাশে থাকার আশ্বাস মাসুদুজ্জামানের
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
খালেদা জিয়া ও সানির সুস্থতা কামনায় ১৪নং ওয়ার্ড জাসাসের দোয়া
অবৈধ সংযোগ বন্ধ করে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে স্মারকলিপি
নারায়ণগঞ্জে ট্রাভেল এজেন্সির আড়ালে জাল ডালার বিক্রির ছড়াছড়ি
রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকেরা দুর্যোগ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমি
আমাদের দায়িত্ব তরুণদের পাশে দাঁড়ানো : মাসুদুজ্জামান
পালপাড়ায় অগ্নিকান্ডে পুড়লো ৩৫টি দোকান, ক্ষতি ৩ কোটি টাকা
২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ
নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)
ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪
ইমেইল : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম