মানবসম্পদ উন্নয়নে অবদান রাখায় কে এম হাসান রিপনকে বিশেষ সম্মাননা
Published: 10th, November 2025 GMT
মানবসম্পদ উন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গ্রিন এইচআর ফাউন্ডেশনের পক্ষ থেকে ড. কে এম হাসান রিপনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
এই সম্মাননা প্রদান করা হয় ফাউন্ডেশনের নিয়মিত ৩৩১তম পাঠচক্রে।
ড. রিপন সম্প্রতি ভারতের টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় থেকে ‘কৌশলগত কর্মদক্ষতা উন্নয়নের কাঠামো’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন, উদ্যোক্তা বিকাশে অবদানের জন্য সুপরিচিত বক্তা, লেখক ও পরামর্শক।
পাঠচক্রের আলোচ্য বিষয় ছিল ‘কৌশলগত কর্মদক্ষতা উন্নয়নের কাঠামো’, যেখানে ড.
উক্ত অনুষ্ঠানে ড. রিপন বলেন, ‘গ্রিন এইচআর ফাউন্ডেশনের পাঠচক্র শুধু একটি জ্ঞানচর্চা নয়—এটি একটি ইতিবাচক চিন্তা ও মূল্যবোধের আন্দোলন। বাংলাদেশে যত বেশি এমন সচেতন, মানুষকেন্দ্রিক ও ইতিবাচক উদ্যোগ বাড়বে, দেশ তত দ্রুত এগিয়ে যাবে।”
গ্রিন এইচআর ফাউন্ডেশন-এর প্রেসিডেন্ট রওশন আলী বুলবুল বলেন, “ড. রিপন বাংলাদেশের কর্মদক্ষতা ও মানবসম্পদ উন্নয়নের অঙ্গনে এক আলোকবর্তিকা। তাঁর গবেষণাভিত্তিক অবদান আমাদের মানবসম্পদ খাতকে ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত করবে। তাঁকে এই সম্মান জানাতে পেরে আমরা গর্বিত ও কৃতজ্ঞ।”
সম্প্রতি গ্রিন এইচআর ফাউন্ডেশন সরকারি অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রতি শুক্রবার আয়োজিত এই পাঠচক্রে দেশের বিভিন্ন খাতের পেশাজীবীরা অংশগ্রহণ করেন, যেখানে নেই প্রতিযোগিতা বা নেতিবাচকতা; বরং রয়েছে পারস্পরিক শ্রদ্ধা, ইতিবাচক শক্তি এবং মানুষকে মূল্য দেওয়ার সংস্কৃতি।
ঢাকা/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ঠচক র অবদ ন
এছাড়াও পড়ুন:
আইইউবিএটিতে ক্যারিয়ার ফেস্টিভ্যালে নানা আয়োজন
তরুণ প্রজন্মের ক্যারিয়ার গড়ার স্বপ্নকে বাস্তবের কাছাকাছি নিয়ে যেতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৫’।
গত শনিবার (৬ ডিসেম্বর) আইইউবিএটির ক্যাম্পাসে দিনব্যাপী উৎসবে দেশের প্রথম সারির করপোরেট গ্রুপ, ব্যাংকিং খাত, টেলিকম, ই-কমার্স, আইটি, হেলথকেয়ার, ম্যানুফ্যাকচারিং, হসপিটালিটি, এনজিও, অ্যাগ্রিবিজনেসসহ বিভিন্ন খাতের প্রায় ১৩০টি প্রতিষ্ঠান অংশ নেয়।
এবারের উৎসবে আন্তর্জাতিক কোম্পানি, মাল্টিন্যাশনাল ফার্ম এবং বৈদেশিক কর্মসংস্থান–সংক্রান্ত প্রতিষ্ঠানও ক্যাম্পাস-আধুনিক করপোরেট পরিবেশে উপস্থিত ছিল। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বুথে ভিড় জমান হাজারো শিক্ষার্থী, গ্র্যাজুয়েট ও তরুণ চাকরিপ্রত্যাশীরা।
মোট ১ হাজার ২০০-এর বেশি শূন্য পদ নিয়ে উৎসবে অংশ নেয় প্রতিষ্ঠানগুলো। দিনব্যাপী তারা উপস্থিত সিভি সংগ্রহ, প্রাথমিক স্ক্রিনিং, লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং সাক্ষাৎকার গ্রহণ করে যোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করে। প্রতিষ্ঠানের এইচআর প্রতিনিধিরা শিক্ষার্থীদের সিভি উন্নয়ন, ইন্টারভিউ প্রস্তুতি, জব রোল নির্বাচন ও করপোরেট সংস্কৃতি সম্পর্কে বাস্তবধর্মী পরামর্শ দেন।
দিনব্যাপী উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ১০টি ক্যারিয়ার সেশন, যেখানে দেশের অভিজ্ঞ মানবসম্পদ পেশাজীবীরা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। সেশনগুলোতে ভবিষ্যতের চাকরি–বাজারে কোন দক্ষতার চাহিদা বাড়ছে, ইন্টার্নশিপের গুরুত্ব, সিভি ও কভার লেটার প্রস্তুতি, ইন্টারভিউতে আত্মবিশ্বাস, করপোরেট আচরণ ও যোগাযোগদক্ষতা, নেতৃত্ব ও টিমওয়ার্ক, ডিজিটাল দক্ষতা অর্জনের কৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুগে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা ইত্যাদি নিয়ে আলোচনা হয়।
দিনের শেষে অনুষ্ঠিত প্যানেল ডিসকাশনে বাংলাদেশের শীর্ষ করপোরেট নেতা, সফল উদ্যোক্তা ও খ্যাতনামা এইচআর পেশাজীবীরা অংশ নেন।
আয়োজন প্রসঙ্গে আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস বলেন, করপোরেট বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি যোগাযোগ ও কর্মসংস্থান তৈরি এবং ক্যারিয়ার উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইইউবিএটি সেই সুযোগই তৈরি করে চলেছে। এ ধরনের উৎসব তরুণদের আত্মবিশ্বাস বাড়ায়, দক্ষতা উন্নত করে এবং তাদের কর্মজীবনের প্রকৃত দরজায় পৌঁছে দেয়।