হাটহাজারীতে ডোবার ধারে মিলল এক ব্যক্তির রক্তাক্ত লাশ
Published: 10th, November 2025 GMT
চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে হাটহাজারী পৌরসভা কার্যালয় এলাকার জিন্নুরাইন মাদ্রাসা সড়কের পাশের একটি ডোবার ধার থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৫৫ বছর। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির মুখে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
হাটহাজারী থানা সূত্রে জানা গেছে, মাদ্রাসার এক শিক্ষক সকালে লাশটি ডোবার ধারে পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির চোখ ও চোয়ালে আঘাতের ক্ষত রয়েছে। তাঁর পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উদ ধ র
এছাড়াও পড়ুন:
মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত
মাদারীপুরের রাজৈরে ঢাকা–বরিশাল মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজৈর উপজেলার কালিবাড়ি এলাকায় মহাসড়কের আইল্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার বাসিন্দা।
আরো পড়ুন:
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সড়ক দুর্ঘটনায় শিমুল বিশ্বাসসহ আহত ৪
পুলিশ ও পরিবার সূত্র জানা গেছে, বুধবার বিকেলে টেকেরহাট বন্দর থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে আমগ্রামে ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৩৪) এবং ভ্যানচালক বিপ্লব সরকার (৩৪)। তারা কালিবাড়ি আইল্যান্ডের কাছে পৌঁছালে বরিশাল থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পলাশ গাইন মারা যান। গুরুতর আহত বিপ্লব সরকারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
পলাশ গাইন আমগ্রাম দক্ষিণ পাড়ার বাসিন্দা নিত্যানন্দ গাইনের ছেলে। বিপ্লব সরকার একই এলাকার বিকাশ সরকারের ছেলে।
মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মামুন আল রশিদ বলেন, “রাজৈর কালিবাড়ি এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/বেলাল/রিজভী