জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন।

অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। তবে দেশের ক্রীড়াঙ্গনে মানা হচ্ছে না নারীদের যৌন হয়রানি থেকে রক্ষা করতে হাইকোর্টের নীতিমালাই।

শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্রসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নীতিমালা অনুযায়ী, নিয়োগকর্তা ও প্রতিষ্ঠানপ্রধানদের যৌন হয়রানি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

প্রতিটি প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচ সদস্যের একটি অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠনের নির্দেশনা আছে তাতে, যার অধিকাংশ সদস্য হবেন নারী। হয়রানির শিকার হওয়া খেলোয়াড়েরা কমিটির কাছে অভিযোগ করবেন, কমিটি অভিযোগ তদন্ত করবে।

কিন্তু ক্রিকেট ও ফুটবলের মতো বড় ফেডারেশনসহ বাংলাদেশের ৫৩টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কোনোটিতেই নেই অভ্যন্তরীণ অভিযোগ কমিটি। ফেডারেশনগুলোর গঠনতন্ত্রেও এ বিষয়ে কোনো কিছু বলা নেই।

কোনো অভিযোগ উঠলে সংশ্লিষ্ট ফেডারেশন তা তদন্ত করে, কখনো কখনো শাস্তিও হয়। তবে সেটি নিয়মিত প্রক্রিয়া নয়। এ ব্যাপারে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘বিসিবিতে নতুন মানবসম্পদ কাঠামো হচ্ছে। তাতে সরকারি নিয়মে সবকিছুই থাকবে।’

সাঁতারে সবচেয়ে বেশি যৌন হয়রানির অভিযোগ উঠেছে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ন হয়র ন

এছাড়াও পড়ুন:

মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত

মাদারীপুরের রাজৈরে ঢাকা–বরিশাল মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজৈর উপজেলার কালিবাড়ি এলাকায় মহাসড়কের আইল্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার বাসিন্দা।

আরো পড়ুন:

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সড়ক দুর্ঘটনায় শিমুল বিশ্বাসসহ আহত ৪

পুলিশ ও পরিবার সূত্র জানা গেছে, বুধবার বিকেলে টেকেরহাট বন্দর থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে আমগ্রামে ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৩৪) এবং ভ্যানচালক বিপ্লব সরকার (৩৪)। তারা কালিবাড়ি আইল্যান্ডের কাছে পৌঁছালে বরিশাল থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পলাশ গাইন মারা যান। গুরুতর আহত বিপ্লব সরকারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

পলাশ গাইন আমগ্রাম দক্ষিণ পাড়ার বাসিন্দা নিত্যানন্দ গাইনের ছেলে। বিপ্লব সরকার একই এলাকার বিকাশ সরকারের ছেলে।

মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মামুন আল রশিদ বলেন, “রাজৈর কালিবাড়ি এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/বেলাল/রিজভী

সম্পর্কিত নিবন্ধ