মালিতে সেনাবাহিনীকে সহযোগিতার অভিযোগে নারী টিকটকারকে হত্যা
Published: 10th, November 2025 GMT
উত্তর আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর সঙ্গে ‘সহযোগিতার’ অভিযোগে জনপ্রিয় টিকটকার মারিয়াম সিসেকে অপহরণের পর প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্দেহভাজন জঙ্গিরা। নৃশংস এই ঘটনাটি ঘটেছে দেশটির উত্তরাঞ্চলীয় তিমবুকতু প্রদেশে টঙ্কা শহরে।
নিহত তরুণীর পরিবার ও স্থানীয় কর্মকর্তারা রবিবার (৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। আজ সোমবার এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আরো পড়ুন:
মার্কিন পর্যটকদের ওপর ১০ হাজার ডলার ভিসা বন্ড আরোপ করল মালি
শিঙাড়া খেলে মৃত্যুদণ্ড দেয় যে দেশ
প্রতিবেদনে বলা হয়, মারিয়াম সিসে টঙ্কা শহর নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করতেন এবং টিকটকে তার ৯০ হাজার ফলোয়ার ছিল। অপহরণকারীরা তার বিরুদ্ধে সেনাবাহিনীর সাথে সহযোগিতা করার অভিযোগ এনেছিল।
তাকে হত্যার খবর দেশটিকে হতবাক করেছে। সামরিক জান্তা শাসিত মালিতে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ২০১২ সাল থেকে দেশটি জঙ্গিদের দমন করতে লড়াই করছে।
নিহত মারিয়ামের ভাই বার্তা সংস্থা এএফপিকে বলেন, “আমার বোনকে বৃহস্পতিবার জিহাদিরা আটক করে। তারা তাকে ‘জিহাদিদের গতিবিধি সম্পর্কে মালির সেনাবাহিনীকে অবহিত করার’ অভিযোগে অভিযুক্ত করে।”
তিনি আরো বলেন, “পরদিন তাকে মোটরসাইকেলে করে টঙ্কা শহরের স্বাধীনতা চত্বরে নিয়ে গিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আমি ঘটনাস্থলে ভিড়ের মধ্যে ছিলাম।”
এক নিরাপত্তা সূত্র এএফপিকে বলেন, “টঙ্কার একটি পাবলিক চত্বরে মারিয়াম সিসেকে জিহাদিরা হত্যা করেছে, যারা তার বিরুদ্ধে মালির সেনাবাহিনীর জন্য ভিডিও করার অভিযোগ এনেছে।” নাম প্রকাশ না করার শর্তে তিনি এটিকে ‘বর্বরোচিত’ কাজ বলে অভিহিত করেছেন।
স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তাও এ ঘটনাকে ‘অমানবিক ও ঘৃণ্য কাজ’ বলে নিন্দা জানিয়েছেন।
সামরিক জান্তা দীর্ঘদিন ধরে চলমান জিহাদি বিদ্রোহ নিয়ন্ত্রণে লড়াই করছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আল-কায়েদা-সংযুক্ত গোষ্ঠী ফর দ্য সাপোর্ট অব ইসলাম অ্যান্ড মুসলিমস (জেএনআইএম) যোদ্ধারা জ্বালানি অবরোধ আরোপ করেছে, যার ফলে সরকারকে বহু অঞ্চলে স্কুল বন্ধ ও ফসল সংগ্রহ কার্যক্রম স্থগিত করতে হয়েছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়েছে, শাস্তি পেতে হবে: বেনিনের প্রেসিডেন্ট তালোন
পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের প্রেসিডেন্ট প্যাট্রিস তালোন বলেছেন, তাঁর সরকারের বিরুদ্ধে ঘটানো অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়েছে। সরকার ও দেশের সশস্ত্র বাহিনী এ চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। অভ্যুত্থানচেষ্টায় দায়ী সবাইকে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট তালোন।
গতকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যায় দেওয়া এক ভাষণে এ কথা বলেন প্রেসিডেন্ট তালোন। বেনিনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেসিডেন্টের ভাষণ প্রচার করে।
দেশটির সবচেয়ে বড় শহর কতনোউয়ে গোলাগুলির প্রায় ১২ ঘণ্টা পর রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে প্রেসিডেন্ট তালোন অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার ঘোষণা দেন। এর আগে একদল সেনা রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় হাজির হয়ে অভ্যুত্থানের ঘোষণা দেন। বলেন, তাঁরা একত্রে সিদ্ধান্ত নিয়েছেন, প্যাট্রিস তালোন আর প্রেসিডেন্ট থাকছেন না। সেনাদলটি নিজেদের মিলিটারি ‘কমিটি ফর রিফাউন্ডেশন (সিএমআর)’ হিসেবে পরিচয় দেয়।
ভাষণে প্রেসিডেন্ট তালোন বলেন, সরকারের প্রতি অনুগত বাহিনীর দ্রুত তৎপরতায় এই দুঃসাহসিকদের প্রতিহত করা সম্ভব হয়েছে। এই বিশ্বাসঘাতকতার জন্য শাস্তি পেতেই হবে।
বেনিনের সামরিক ও নিরাপত্তা সূত্রগুলোর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, অভ্যুত্থান ঘটানোর চেষ্টায় গতকাল সন্ধ্যায় দেশটিতে ডজনখানেক সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। একটি সূত্র এএফপিকে জানান, গ্রেপ্তার করা হয়েছে মোট ১৩ জনকে। আরেকজন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন সাবেক সেনাসদস্য। অন্যরা সেনাবাহিনীতে কর্মরত।
১০ বছর ধরে বেনিনে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন প্যাট্রিস তালোন। আগামী এপ্রিলে তাঁর ক্ষমতা ছাড়ার কথা। ওই সময় প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দেশটি।
আরও পড়ুনবেনিনে প্রেসিডেন্টকে উৎখাতের দাবি একদল সেনার, সরকারের অস্বীকার১৬ ঘণ্টা আগেএ পরিস্থিতিতে বেনিনে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা ছিল এই অঞ্চলের গণতান্ত্রিক শাসনের জন্য সর্বশেষ হুমকি। সাম্প্রতিক বছরগুলোয় সামরিক বাহিনী বেনিনের প্রতিবেশী নাইজার ও বুরকিনা ফাসোর পাশাপাশি মালি ও গিনিতে রাষ্ট্রক্ষমতা দখলে নিয়েছে। গত মাসে গিনি বিসাউয়েও সেনা–অভ্যুত্থান ঘটেছে।
আরও পড়ুনগিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার২৭ নভেম্বর ২০২৫