সুন্দরবন ভ্রমণে নিখোঁজ যুক্তরাষ্ট্রপ্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার
Published: 10th, November 2025 GMT
সুন্দরবনের ঢাংমারী নদীতে নৌযানডুবির ঘটনায় নিখোঁজ যুক্তরাষ্ট্রপ্রবাসী নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকালে বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ঘোল এলাকার সাইলো জেটিসংলগ্ন পশুর ও শ্যালা নদীর মোহনা থেকে কোস্টগার্ডের সদস্যরা ভাসমান অবস্থায় রিয়ানার মরদেহ উদ্ধার করেন।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, উদ্ধারকৃত মরদেহটি চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গত শনিবার দুপুরে সুন্দরবনের পশুর ও ঢাংমারী নদীর মোহনায় পর্যটকবাহী একটি জারিবোট (ফাইবার ট্রলার) উল্টে গেলে রিয়ানা আবজাল নিখোঁজ হন। ওই নৌযানে নারী-শিশুসহ মোট ১৩ জন পর্যটক ছিলেন। তাঁদের কেউ কেউ সাঁতরে তীরে ওঠেন, কয়েকজনকে স্থানীয় লোকজন উদ্ধার করেন। তবে রিয়ানাকে তখন খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুনসুন্দরবন ঘুরতে গিয়ে নদীতে নৌকা উল্টে নারী পর্যটক নিখোঁজ০৮ নভেম্বর ২০২৫রিয়ানা ঢাকার উত্তরার বাসিন্দা আবুল কালাম আজাদের মেয়ে। তাঁদের গ্রামের বাড়ি বরিশালে। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর পাইলট ছিলেন। কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে চলে যান।
বাংলাদেশে এসে পরিবারসহ সুন্দরবনের ঢাংমারী এলাকার ‘ম্যানগ্রোভ ভ্যালি’ নামের একটি ইকো-রিসোর্টে বেড়াতে গিয়েছিলেন রিয়ানা। গত শনিবার সকালে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে জারিবোটে করে সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্রের দিকে যাচ্ছিলেন তাঁরা। পথে অন্য একটি হাইস্পিড বোটের ঢেউয়ের তোড়ে তাঁদের নৌযানটি উল্টে যায়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ন দরবন র পর যটক উদ ধ র মরদ হ
এছাড়াও পড়ুন:
সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি
সুন্দরবন থেকে সাত জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। রবিবার (৭ ডিসেম্বর) সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ মালঞ্চ নদীর হাঁসখালী খাল থেকে ডন বাহিনী পরিচয়ে তাদের অপহরণ করা হয়। এই জেলেদের মুক্তিপণ হিসেবে মাথাপিছু ৫০ হাজার টাকা করে দাবি করা হয়েছে বলে জানান অন্য জেলেরা।
অপহৃত জেলেরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের আব্দুল আজিজ (৫০), ইব্রাহিম হোসেন (৪৫), আনারুল ইসলাম (২২), নাজমুল হক (৩৪), শামিম হোসেন (৩৬), আনোয়ার হোসেন (৩২) ও হরিনগর জেলেপাড়ার মুজিবুল হোসেন (৩৫)।
আরো পড়ুন:
সুন্দরবনে ট্রলারডুবি: নিখোঁজ নারী পর্যটকের মরদেহ উদ্ধার
সুন্দরবনে রাসপূজায় যেতে বন বিভাগের ৫ রুট, মানতে হবে যেসব নির্দেশনা
সুন্দরবন থেকে ফেরত আসা জেলে ফজর আলী ও সবুজ মিয়া জানান, সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে তিনদিন আগে অনুমতি (পাস) নিয়ে কাঁকড়া ধরার জন্য সুন্দরবনে যান জেলেরা। কাঁকড়া শিকারের জন্য তারা মালঞ্চ নদীর বিভিন্ন খালে অবস্থান করছিলেন।
গতকাল রবিবার সকাল ৮টার দিকে তিনটি নৌকায় ১০জন বন্দুকধারী জেলেদের ঘিরে ধরে। প্রতি নৌকা থেকে একজন করে উঠিয়ে নেয় তারা। চলে যাওয়ার সময় একটি নম্বর দিয়ে সেখানে মুক্তিপণের টাকা পাঠানোর নির্দেশ দেয়। তিন দিনের মধ্যে মুক্তিপণ না দিলে অপহৃত জেলেদের হাত-পা ভেঙে হত্যার পর নদীতে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে জলদস্যুরা।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, “বনবিভাগের স্মার্ট পেট্রাল টিমের সদস্যরা সুন্দরবনের ভেতরে রয়েছে। সবকিছু নিশ্চিত হয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
ঢাকা/শাহীন/মাসুদ