১২৬ দিন পর টেস্ট অধিনায়কত্বে ফিরে নাজমুল বললেন, ‘ভালো সময় কেটেছে’
Published: 10th, November 2025 GMT
বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল গত জুলাইয়ে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে। তখনো অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন। আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজেও নেতৃত্ব দেবেন তিনিই। কিন্তু মাঝে টেস্ট নেতৃত্ব নিয়ে ঘটে গেছে অনেক কিছু।
শ্রীলঙ্কা সিরিজ চলাকালে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নাজমুল। আইরিশদের বিপক্ষে সিরিজ শুরুর আগে তাঁকে আবার দায়িত্ব চালিয়ে যেতে রাজি করায় বিসিবি। মাঝে অধিনায়কত্ববিহীন ১২৬ দিনের অভিজ্ঞতাটাই আজ সিলেটে সংবাদ সম্মেলনে শুনিয়েছেন নাজমুল, ‘কত দিন যেন মাঝে অধিনায়ক ছিলাম না, ওই সময়টা রিল্যাক্স করেছি, উপভোগ করেছি। ভালো সময় কেটেছে।’
কেন অধিনায়কত্ব ছেড়ে দেওয়া আর কেনই–বা ফিরে আসা, নাজমুল দিয়েছেন সেই ব্যাখ্যাও, ‘ক্রিকেট বোর্ড যেভাবে আমার সঙ্গে যোগাযোগ করেছে, সবার সঙ্গে সুন্দর আলাপচারিতা হয়েছে। একটা সময় গিয়ে মনে হয়েছে আমি নাজমুল হোসেন ব্যক্তির চেয়ে বাংলাদেশ ক্রিকেট অনেক বড়। আমার নিজের চিন্তার থেকে বড় চিন্তা হলো বাংলাদেশ দলের কী প্রয়োজন।’
আরও পড়ুনবাংলাদেশে কেউ চাইলেও বিরাট কোহলি হতে পারবে না ২ ঘণ্টা আগেনাজমুলকে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল বিসিবির সহসভাপতি ফারুক আহমেদকে। প্রায় ঘণ্টাখানেকের আলাপে তাঁকে পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা দিয়েই আবার টেস্ট দলের অধিনায়ক হিসেবে ফেরানো হয়েছে। তিনিও জানিয়েছেন, বোর্ডে থাকা সাবেক ক্রিকেটারদের কথাকে সম্মান দিয়েই টেস্ট অধিনায়ক হিসেবে আবার ফিরেছেন।
এ নিয়ে নাজমুল বলেছেন, ‘সাবেক ক্রিকেটাররা এখন বোর্ডে আছেন, তাঁরা যখন একটা পরামর্শ দিচ্ছেন, সেটা দল ও আমার ভালোর জন্যই। সেই আলাপচারিতাকে আমি পুরোপুরি সম্মান দিয়েছি। এক কথায় যদি বলি, আমি ব্যক্তির চেয়ে বাংলাদেশ দলকে আগে রাখা উচিত (এজনই সিদ্ধান্ত বদলেছি)।’
সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়ির সামনে বাংলাদেশ–আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেছেন দুই অধিনায়ক নাজমুল হোসেন ও অ্যান্ড্রু বলবার্নি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ডেপুটি রেজিস্ট্রার ৩ দিনের রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আজ সোমবার এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী জি এম কাউসার উল ইসলাম বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা আজ সাত দিনের রিমান্ড চান। আমরা রিমান্ড বাতিল চেয়ে আবেদন করি। শুনানিতে আমরা বলেছি, এ মামলার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। এটা মিথ্যা মামলা। আমরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করছি। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক তিন দিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেন।’
১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাঁর পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড বানিয়ে পোস্ট করেন লাভলু মোল্লাহ।
আরও পড়ুনহাসিনার পক্ষে ফেসবুকে পোস্ট: ৫ মাস আগের মামলায় ঢাবির ডেপুটি রেজিস্ট্রার কারাগারে১৮ নভেম্বর ২০২৫এ ঘটনার পর লাভলু মোল্লার বাসার সামনে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। পরে তাঁকে আটক করে শাহবাগ থানায় দেন শিক্ষার্থীরা।
পরদিন ১৮ নভেম্বর সাড়ে পাঁচ মাস আগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিছিল করার ঘটনায় করা একটি মামলায় লাভলু মোল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এ ঘটনায় ৯ জনকে এজাহারনামীয় ৪০ থেকে ৫০ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করে শাহবাগ থানার উপপরিদর্শক কামাল উদ্দিন মিয়া সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
আরও পড়ুনহাসিনার পক্ষে ফেসবুকে পোস্ট, ঢাবির কর্মকর্তা আটক১৮ নভেম্বর ২০২৫