দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী বলেছেন, কোথাও ন্যায়বিচারের ব্যত্যয় ঘটতে দেখলে বিবেকবান মানুষের উচিত, সেটিকে বাধা দেওয়া।

আজ সোমবার সকালে দিনাজপুরে দুদকের এক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আকবর আজিজী। দিনাজপুর দুদক কার্যালয় এই গণশুনানির আয়োজন করে। অনুষ্ঠানের প্রথম পর্বে উদ্বোধন ও দ্বিতীয় পর্বে গণশুনানি হয়।

দুদক কমিশনার আজিজী বলেন, ‘আমরা যেখানেই দেখব যার যা প্রাপ্য সেটি দেওয়া হচ্ছে না বা বাধা দেওয়া হচ্ছে—সেটিই হবে নীতির পরিপন্থী, অর্থাৎ সুনীতির পরিপন্থী বা দুর্নীতি। দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, আবালবৃদ্ধবনিতা সবাই কোনো না কোনোভাবে যার কাছে যতটুকু ক্ষমতা এসেছে, সেই ক্ষমতাটুকুর অপব্যবহার করার জন্য উদ্‌গ্রীব। এর কারণ আমরা পার্থিব অর্জনের জন্য উন্মুখ। এর থেকে নিজেকে সরিয়ে আনতে হবে।’

জেলা দুদক কর্তৃপক্ষ জানায়, আজকের গণশুনানিতে ১৬৯টি অভিযোগ জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে দুদকের তফসিলভুক্ত ১২৮টি অভিযোগের শুনানি হচ্ছে। যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তির বিষয়ে অভিযোগ আছে, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও অভিযোগকারী উভয়ই উপস্থিত আছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, দুদকের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক নুরুল হুদা ও জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গণশ ন ন

এছাড়াও পড়ুন:

একজন হাতের মাংস তুলে নিয়ে গিয়েছিলেন: আসিফ

বাংলাদেশের সংগীতজগতের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। যিনি মাঠ থেকে গান, সেখান থেকে সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে। সবসময়ই আলোচনায় থাকেন। ব্যস্ততার মধ্যেও এবার তিনি আসছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় সিজনের প্রথম পর্বে অতিথি হয়ে।

সঞ্চালক রুম্মান রশীদ খান (আরআরকে) জানান, এই পর্বে কোনো রাখঢাক ছাড়াই নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে অনেক অজানা–অপ্রকাশিত গল্প শেয়ার করেছেন আসিফ। এর মধ্যেই ছিল এক চমকপ্রদ অভিজ্ঞতা—একজন নাকি একবার তার হাতের মাংস তুলে নিয়ে গিয়েছিলেন। তিনি পডকাস্টে এ ঘটনার পেছনের বিস্তৃত গল্পও বলেছেন।

আরো পড়ুন:

এবার অপু বিশ্বাসের নায়ক সজল

ফের দেখা যাবে শুভ–মিমের রসায়ন! 

আরও জানা যায়, দীর্ঘ সাড়ে চার বছর আসিফের কাছে পাসপোর্ট ছিল না। তার ভাষায়, “তখন নিজেকে ফিলিস্তিনিদের মতো মনে হতো।”

ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে যুক্ত হওয়ার পর তাকে নিয়ে কেন সমালোচনা হয়—সে বিষয়েও সরাসরি কথা বলেছেন তিনি।

আসিফ আকবর বলেন, “আর কাউকে নিয়ে কখনও সমালোচনা হয় না—শুধু আমাকে নিয়েই কথা বলতে পছন্দ করে। হয়তো তাদের কাছে আমি সবার থেকে আলাদা। কিছু মানুষের জন্ম আর মৃত্যু ফেসবুকেই হয়। কখনো বলবে খেলা পারি না, কখনো বলবে গান পারি না। ওসব সমালোচনাকারীরা কী পারে—এই টেস্টই বা করবে কে? মানুষ কী বলল সেটা মুখ্য নয়, তুমি দুনিয়ায় কী রেখে গেলে—তাই মৃত্যুর পর আলোচিত হবে।”

তিনি আরও যোগ করেন, “আমি আমার মতো করে মানুষের জন্য কাজ করে যেতে চাই, আর কিছু না।”
মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রচারিত ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ বর্তমানে দেশের সবচেয়ে প্রশংসিত পডকাস্টগুলোর একটি। প্রথম সিজনে অতিথি হয়ে এসেছিলেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন, জাহিদ হাসান, সাদিয়া ইসলাম মৌ, আদিল হোসেন নোবেল, জয়া আহসান, ড. রাফিয়াত রশিদ মিথিলা, মেহজাবীন চৌধুরী, পরীমনি, তৌসিফ মাহবুব, সাবিলা নূর, সাফা কবির ও সাদিয়া আয়মানসহ বহু তারকা।

আজ ৬ ডিসেম্বর, শনিবার থেকে শুরু হচ্ছে নতুন সিজন। প্রতি শনিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাতে প্রচার হবে সিজন টু। পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • ‘মৌসুমীকে জিজ্ঞেস কর’—গায়ক আসিফকে কড়া বার্তা ওমর সানির
  • ফ্রস্ট ব্লাস্ট টি-২০: রানার্স-আপ বসুন্ধরা স্ট্রাইকার্স
  • একজন হাতের মাংস তুলে নিয়ে গিয়েছিলেন: আসিফ