আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার ছাপাতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বিসিআইসির কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম) থেকে ৯১৪ মেট্রিক টন কাগজ কিনছে নির্বাচন কমিশন (ইসি)। এসব কাগজের দাম প্রায় ১১ কোটি ১১ লাখ টাকা। ইতোমধ্যে ১৭৮ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হয়েছে। বাকি ৭৩৬ মেট্রিক টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে। 

সোমবার (১০ নভেম্বর) কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মনোনয়ন বাতিল না করলে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেন বিএনপির টিপু

শেরপুরে বিএনপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ

তিনি জানিয়েছেন, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে নির্বাচন কমিশন থেকে রঙিন (সবুজ, গোলাপি, এজুরলেইড) ও বাদামী সালফেট কাগজ মিলে মোট ৯১৪.

০০৯ মে. টন কাগজের অর্ডার পাওয়া গেছে। নির্বাচন কমিশন ছাড়াও বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও), বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়, কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে প্রায় ২ হাজার ৮৯৪ মেট্রিক টন কাগজ সরবরাহের আদেশ পাওয়া গেছে। এসবের বাজার মূল্য প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা। গত শনিবার পর্যন্ত কাগজ বিক্রি হয়েছে ৯২৩ মেট্রিক টন।

ঢাকা/শংকর/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইস ইস

এছাড়াও পড়ুন:

স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ, টিউশন ফি-আবাসন-স্বাস্থ্যবিমাসহ নানা সুবিধা

হাঙ্গেরি সরকার নানা বৃত্তি দেয় বিশ্বের বিভিন্ন শিক্ষার্থীদের। এমন একটি বৃত্তির কেতাবি নাম স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ। এ স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরাল প্রোগ্রামে উচ্চশিক্ষার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করা যাবে। প্রতিবছর বাংলাদেশ থেকে শতাধিক শিক্ষার্থী যোগ্যতা পূরণ সাপেক্ষে এ স্কলারশিপ পাবেন।

স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল-এ বৃত্তির জন্য ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৫৭ হাজার জন আবেদন করেছিলেন। এদের মধ্য থেকে সারা বিশ্বের ৪ হাজার ৫০০ শিক্ষার্থী স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ পেয়েছিলেন। এবারের এ বৃত্তির জন্য আবেদন করা যাবে ২০২৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত। ওই দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

আরও পড়ুনযুক্তরাজ্যর পাঠ্যক্রম পর্যালোচনা, পরিবর্তনে করা হয়েছে ১০ সুপারিশ০৯ ডিসেম্বর ২০২৫

হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০১৯ সালে বাংলাদেশে চালু হয় এই স্কলারশিপ। এই স্কলারশিপের অধীন টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি পাওয়া যাবে স্বাস্থ্যবিমাসহ নানা সুযোগ। তবে আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও ডক্টরাল—তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। দেশটির ৩০টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যাবে এ বৃত্তির আওতায়।

ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দেশ হাঙ্গেরি। দেশটির রাজধানী বুদাপেস্টসহ অন্য বড় শহরের মধ্যে রয়েছে দেব্রেসেন আর মিসকালো। শুধু হাঙ্গেরি নয়, ইউরোপের রাজনৈতিক, বাণিজ্যিক, সামাজিক ও যোগাযোগব্যবস্থার কেন্দ্রস্থল বুদাপেস্ট। এ ছাড়া এ দেশের অধিকাংশ জনবসতি বিখ্যাত দানিউব নদীর কূল ঘেঁষে গড়ে উঠেছে। হাঙ্গেরি সেনজেনভুক্ত দেশ হওয়ায় ইউরোপের ২৫টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করার সুযোগ রয়েছে। এ ছাড়া হাঙ্গেরির ৯৯ শতাংশ মানুষ ইংরেজি ভাষা জানে এবং এ ভাষায় কথা বলতে পারে।

আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স অ্যান্ড ডক্টরাল প্রোগ্রামে মোট ১৪০ টি বৃত্তি প্রদান করা হবে। নিউক্লিয়ার এনার্জেটিকস-এর জন্য (আন্ডারগ্র্যাজুয়েট/মাস্টার্স/ডক্টরাল পর্যায়ে) ৩০টি বৃত্তি সংরক্ষিত থাকবে

সম্পর্কিত নিবন্ধ

  • ক্যাডেট কলেজ ক্লাবের সভাপতি ইসতিয়াক জহির, পরিচালক তাহমিনা রহমান
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • ২০২৬ সালে  সাফল্য পেতে এই ৫ টি বিষয়ে নজর দিতে পারেন
  • স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ, টিউশন ফি-আবাসন-স্বাস্থ্যবিমাসহ নানা সুবিধা
  • ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার হামলা, ১০ লাখ বাড়িতে বিদ্যুৎ নেই
  • আলু দিয়ে রসমালাই, পায়েস, পেঁয়াজুসহ আরও কত কিছু বানানো যায়
  • কেপিএমে চার দিন বাদে ফের ‌‘ব্যালটের কাগজ’ ছাপা শুরু
  • নতুন মাদক এমডিএমবি জব্দ, চক্রের হোতাসহ গ্রেপ্তার ৪
  • কমেছে সবজির দাম, বেড়েছে মাছের দাম
  • বাজারে বাড়তি পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম