পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ২ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.

৭২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.০৮ টাকা।

এদিকে, সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৩০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির এনওসিএফপিএস ছিল ২.৮২ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.০২ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে সোমবার কোম্পানির শেয়ার লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ য় রহ ল ড র হ স ব বছর র

এছাড়াও পড়ুন:

গণপূর্ত অধিদপ্তরের ৩৫৬ পদের বাছাই পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ

গণপূর্ত অধিদপ্তরের ৩ ক্যাটাগরির ৩৫৬টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে এমসিকিউ পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ করা হয়েছে। এমসিকিউ পরীক্ষা ১২ ও ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত

পদের নাম: ১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

২. হিসাব সহকারী

তারিখ ও সময়: ১২ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টায় শুরু হবে।

পদের নাম: অফিস সহকারী

তারিখ ও সময়: ১৩ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টায় শুরু হবে।

আরও পড়ুনসামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ, পদসংখ্যা ৪৫০৬ ডিসেম্বর ২০২৫আরও পড়ুনএআই যেভাবে ২০২৬ সালে ৮৯% চাকরিতে প্রভাব ফেলবে৯ ঘণ্টা আগেপরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

১. পরীক্ষায় অংশগ্রহণের জন্য ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

২. প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্রটির প্রিন্ট কপি পরীক্ষাকেন্দ্রে পরিদর্শককে প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, পদসংখ্যা ২৪৩ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • বিডি থাইয়ের লোকসান বেড়েছে ১৫০ শতাংশ
  • আমরা ঋণের ফাঁদে পড়ে গেছি: এনবিআর চেয়ারম্যান
  • রকেটের শক্তি জোগাবে চাঁদের ধূলিকণা
  • শিক্ষা ভবনের সামনে আজও সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান 
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না অলটেক্স ইন্ডাস্ট্রিজ
  • প্রথম প্রান্তিকে ঢাকা ডাইংয়ের লোকসান বেড়েছে ২৪৩.১৮ শতাংশ
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ঢাকা ডাইং
  • আজ টিভিতে যা দেখবেন (৮ ডিসেম্বর ২০২৫)
  • রোকেয়া পদক পাচ্ছেন ৪ নারী
  • গণপূর্ত অধিদপ্তরের ৩৫৬ পদের বাছাই পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ