জনগণের পার্লামেন্ট না হলে অধিকার ফিরে আসবে না: মির্জা ফখরুল
Published: 10th, November 2025 GMT
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জনগণের পার্লামেন্ট না হলে অধিকার ফিরে আসবে না। এ দেশের আসল মালিক জনগণ, সে প্রমাণ দিতে হবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে।”
সোমবার (১০ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলায় তিনটি ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, “জনগণের ওপর জোর করে চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থা আমরা মানব না। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
মির্জা ফখরুল সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, “যারা একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল, দেশের মানুষ কোনোদিন তাদেরকে সঠিক পথে পায়নি। একাত্তরের মুক্তিযুদ্ধকে তারা সমর্থন করেনি। কিন্তু, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, এটি মুক্তিযুদ্ধের দল।”
তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। তাই, জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে।
আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.
ঢাকা/হিমেল/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জনগণ র ব এনপ
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার সুস্থতা গণতান্ত্রিক শক্তির প্রেরণার উৎস: জহির উদ্দিন স্বপন
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তাঁর সুস্থতা গণতান্ত্রিক শক্তির জন্য প্রেরণার উৎস। তাই আজ দেশের সব মানুষ তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছে।’
গৌরনদী সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গণে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ দোয়া মাহফিলে অংশ নেন এলাকার হাজারো মানুষ।
জহির উদ্দিন বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অকুতোভয়, আপসহীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। তিনি দেশের সব মানুষের প্রার্থনায় আছেন। তাঁর সুস্থতার জন্য সবাই প্রাণ খুলে দোয়া করছেন। কারণ, তিনি এ দেশের সব গণতান্ত্রিক শক্তির জন্য এক অনন্য শক্তি ও প্রেরণার উৎস।’
বিএনপির এই নেতা আরও বলেন, দেশের প্রতিটি দেশপ্রেমিক রাজনৈতিক দল ও সব শ্রেণি–পেশার মানুষ তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন। এটি একজন রাজনৈতিক অভিভাবকের প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রকাশ ছাড়া আর কিছুই নয়।
খালেদা জিয়ার সুস্বাস্থ্য এই মুহূর্তে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে জহির উদ্দিন বলেন, ‘দেশের রাজনীতিতে খালেদা জিয়ার যে আপসহীন সংগ্রাম, সেটাই তাঁকে এই মুহূর্তে একজন অনিবার্য রাজনীতিবিদ হিসেবে দেশের অভিভাবকে পরিণত করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে বিশেষভাবে তাঁর অনিবার্যতা তৈরি করেছে। আর গণতান্ত্রিক উত্তরণের এ সময়ে খালেদা জিয়া এখন আরও বেশি অনিবার্য।’ এ সময় তিনি গৌরনদী-আগৈলঝাড়াসহ সারা দেশের মানুষের প্রতি খালেদা জিয়ার আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
দোয়া মাহফিলে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব বশির আহমেদ, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।