ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পেশাদার দক্ষতার জন্য প্রকল্প ব্যবস্থাপনা (পিএমপিসি) কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ নভেম্বর। এটি ছয় সপ্তাহব্যাপী একটি প্রশিক্ষণ।

কোর্সের সংক্ষিপ্ত

এই প্রোগ্রামে সব প্রকল্প ব্যবস্থাপনার জীবনচক্র সম্পর্কে জানা যাবে। প্রকল্প ব্যবস্থাপনার সময়সূচি, গুণমান নিশ্চিতকরণ, ঝুঁকি প্রশমন ও পর্যবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনের সঙ্গে সঙ্গে সুযোগ, সময় ও বাজেট পরিচালনা করতে শিখবেন। এই প্রোগ্রাম আপনাকে বাস্তব বিশ্বের পরিস্থিতিতে প্রমাণিত পদ্ধতি প্রয়োগ করার ক্ষমতা দেয়, তত্ত্বের বাইরে গিয়ে ব্যবহারিক ও চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে সক্ষম করে।

শিক্ষাগত যোগ্যতা

১.

যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

২. স্বনামধন্য প্রতিষ্ঠানে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা (ব্যতিক্রমী প্রার্থীদের জন্য কাজের অভিজ্ঞতা শিথিলযোগ্য)।

আরও পড়ুনসহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১ করতে মন্ত্রণালয়ের প্রস্তাব, হলে কত টাকা লাগবে২২ ঘণ্টা আগে

ভর্তি ও কোর্স ফি

চূড়ান্ত নির্বাচনের জন্য যোগ্য প্রার্থীদের একটি সাক্ষাৎকার দিতে হবে। নির্বাচিত আবেদনকারীদের কোর্স ফি হিসেবে ৩০ হাজার টাকা দিতে হবে।

মূল্যায়ন ও সার্টিফিকেট

কোর্স মূল্যায়ন ব্যক্তিগত ও গ্রুপ অ্যাসাইনমেন্ট, কেস স্টাডি ও পরীক্ষার মাধ্যমে করা হবে। কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণকারীদের আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত একটি সার্টিফিকেট প্রদান করা হবে। সার্টিফিকেট পাওয়ার জন্য ন্যূনতম ৭০ শতাংশ ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক।

ক্লাসের সময়

১. শুক্রবার বা শনিবার সকাল (সকাল ৯টা ৩০ মিনিট থেকে) এবং বিকেল (বেলা ২টা ১৫ মিনিট থেকে) আইবিএ প্রাঙ্গণে ক্লাস অনুষ্ঠিত হবে।

২. ক্লাস শুরু হবে শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫।

আবেদনের পদ্ধতি

প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র ব্যবহার করে https://mdp.iba-du.edu/pmpc ওয়েবসাইটে আবেদন করতে হবে। ১৭ নভেম্বর আবেদন জমা দেওয়ার শেষ সময়। শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পর্যায়ক্রমে ডাকা হবে।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: https://mdp.iba-du.edu/pmpc

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনে অনুসরণ করতে হবে ৫টি ধাপ ০৫ নভেম্বর ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবন মোড

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর শিক্ষা ভবন মোড় অবরোধ করে রেখেছে। এ রাস্তার যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। 

রবিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় শিক্ষা ভবন মোড় অবরোধ করে বিক্ষোভ করে সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীদের ‘শিক্ষা সিন্ডিকেট বন্ধ করো, করতে হবে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না’, ‘আমাদের দাবি মেনে নাও, নিতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলছে, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে প্রকাশিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর খসড়া নিয়ে পক্ষে-বিপক্ষে নানা তর্ক বিতর্ক হয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য এখন শুধুই অধ্যাদেশ! ইতোমধ্যে গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় উক্ত আইনের খসড়ার বিষয়ে অনলাইনের মাধ্যমে সকল অংশীজনের মতামত নিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় খসড়া চূড়ান্ত করার অভিপ্রায়ে, গত ২০ ও ২১ অক্টোবর এবং গত ১৭ নভেম্বর যথাক্রমে শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাই- সুশীল সমাজের সঙ্গে তিনটি সভা করেছে। কিন্তু দুঃখের বিষয়, এখনো আমাদের চূড়ান্ত মুক্তি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের কোনো গতিশীলতা চোখে পড়ছে না। 

এ কারণে প্রস্তাবিত ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীসহ অধ্যয়নরত প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট এবং অ্যাকাডেমিক কার্যক্রম নিয়ে নানা অনিশ্চয়তার মুখে পড়েছেনে বলে তারা জানিয়েছেন। 

প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিনিধি টিম নাঈম হাওলাদার বলেন, ‘‘আমাদের দাবি, আজকের মধ্যে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে। আমরা সাত কলেজ বলে কিছু মানি না। আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। সরকারকে বলবো টালবাহানা না করে দ্রুত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ প্রণয়ন করুন।’’

এ দিকে শিক্ষা ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। 

ঢাকা/রায়হান 

সম্পর্কিত নিবন্ধ

  • রকেটের শক্তি জোগাবে চাঁদের ধূলিকণা
  • শিক্ষা ভবনের সামনে আজও সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান 
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না অলটেক্স ইন্ডাস্ট্রিজ
  • প্রথম প্রান্তিকে ঢাকা ডাইংয়ের লোকসান বেড়েছে ২৪৩.১৮ শতাংশ
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ঢাকা ডাইং
  • আজ টিভিতে যা দেখবেন (৮ ডিসেম্বর ২০২৫)
  • রোকেয়া পদক পাচ্ছেন ৪ নারী
  • গণপূর্ত অধিদপ্তরের ৩৫৬ পদের বাছাই পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবন মোড
  • জাতীয় গ্রন্থকেন্দ্রে নিয়োগের সুযোগ