মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আগামী ১৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) জানিয়েছে, ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় আজ একটি মামলা (মিসকেস বা বিবিধ মামলা) হয়েছে। এই মামলায় উবায়দুল মোকতাদিরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

উবায়দুল মোকতাদির অন্য একটি মামলায় গ্রেপ্তার আছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শীতে যেসব জিনিস ধরার পর অবশ্যই হাত ধুতে হবে

ছবি: পেক্সেলস

সম্পর্কিত নিবন্ধ