প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি কোনো শক্তিই এ নির্বাচন বানচাল করতে পারবে না।”

 

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে। মত পার্থক্য থাকলেও একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচনই সবাই চায়।”

নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ এমন অভিযোগ করে তিনি বলেন, “ফ্যাসিস্ট এ রাজনৈতিক দলটি দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড।”

 

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হুসাইন উপস্থিত ছিলেন।

ঢাকা/রুবেল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মেসির সঙ্গে ছবি, তোপের মুখে শুভশ্রী

‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’-এর অংশ হিসেবে ভারতের কলকাতায় এসেছিলেন ফুটবল তারকা লিওনেল মেসি। গতকাল শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—দেখা হয় কলকাতার নায়িকা শুভশ্রী গাঙ্গুলির।দুজনের একসঙ্গে ছবিও দেখা যায়। মেসির সঙ্গে তোলা সেই ছবি শুভশ্রী ফেসবুকে পোস্ট করেন। ভক্তরা খুশি হন, নিন্দুকেরা ট্রল করা শুরু করেন। এ নিয়ে আজ রোববার নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন নির্মাতা স্বামী রাজ চক্রবর্তী।

মেসির সঙ্গে স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘বাংলা চলচ্চিত্রের একজন প্রতিনিধি হিসেবে গোট ট্যুরে উপস্থাপনের সুযোগ পেলাম।’ মুহূর্তেই মেসির সঙ্গে তোলা স্থিরচিত্র ছড়িয়ে পড়ে। শুরু হয় বিতর্ক। খেলাধুলা বিষয়ে অভিনেত্রীর জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। মন্তব্যের ঘরে শুরু হয় ব্যঙ্গবিদ্রূপ। একজন কটাক্ষ করে লেখেন, ‘আগে বলুন, মেসি ব্যাট করে নাকি বল করে, নাকি উইকেটকিপার?’ আরেকজন ব্যঙ্গ করে লিখেছেন, ‘হ্যাঁ, এবার বাংলা সিনেমার পাশে দাঁড়াবে মেসি, আর চিন্তা নেই।’ সমালোচনার মুখে পড়ে পরে নিজের পোস্টটি সংশোধন করেন শুভশ্রী। ক্যাপশন থেকে ‘Goat’ সরিয়ে কেবল G.O.A.T শব্দটি রাখেন তিনি। এদিকে শুভশ্রীকে ঘিরে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ, তখনই পাশে দাঁড়ালেন রাজ চক্রবর্তী।

শুভশ্রী গাঙ্গুলি

সম্পর্কিত নিবন্ধ