শিক্ষার্থী ও পরিবারগুলোকে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান খুঁজে পেতে সহায়তা করার জন্য ওয়ালেটহাব একটি তালিকা প্রকাশ করেছে। ওয়ালেটহাব সম্প্রতি ৭০০টির বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের সেরা কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে। শিক্ষার্থী বাছাইয়ের প্রক্রিয়া, টিউশন খরচ, ক্যারিয়ার ফলাফল ও ক্যাম্পাস অভিজ্ঞতা—এই ৩০টি মূল সূচকে মূল্যায়ন করে প্রতিষ্ঠানগুলোকে র‌্যাংক করা হয়েছে।

ওয়ালেটহাব বিশ্লেষক চিপ লুপো বলেন, ‘আমেরিকার শীর্ষ কলেজগুলো সাধারণত ছোট ক্লাসের ব্যবস্থা রাখে, যেখানে প্রতি ৭ থেকে ৯ শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক থাকেন। আর সেরা বিশ্ববিদ্যালয়গুলো শুধু উচ্চশিক্ষার মানেই নয়, সামগ্রিকভাবে বিশ্বের সেরা প্রতিষ্ঠান হিসেবেও স্বীকৃত।’

আরও পড়ুনকানাডায় পোস্টগ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট, যে ১০ ভুলে বাতিল হয় আবেদন ০৬ নভেম্বর ২০২৫যুক্তরাষ্ট্রের সেরা পাঁচ কলেজ

১️.

সোয়ার্থমোর কলেজ (Swarthmore College)—শিক্ষার্থী বাছাই, শিক্ষক সম্পদ ও শিক্ষাগত ফলাফলের দিক থেকে শীর্ষে। কঠোরতা ও সমাজসেবামুখী শিক্ষার জন্য প্রসিদ্ধ।

২.️⃣অ্যামহার্স্ট কলেজ (Amherst College)—ছোট ক্লাস ও ব্যক্তিগত শিক্ষার পরিবেশের জন্য পরিচিত। স্নাতকেরা গড়ে উচ্চ বেতনের চাকরি পান।

৩️. পোমোনা কলেজ (Pomona College)—অধ্যাপকের মান, গবেষণার সুযোগ ও ক্যাম্পাস অভিজ্ঞতায় দেশের শীর্ষে।

৪️. হার্ভি মাড কলেজ (Harvey Mudd College)—কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ স্নাতকোত্তর আয়ের রেকর্ডধারী। শক্তিশালী স্টেম (STEM) কারিকুলামের পাশাপাশি মানবিক শিক্ষা প্রদান করে।

৫️. ওয়েলেসলি কলেজ (Wellesley College)—যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ নারী কলেজ। নিরাপদ ক্যাম্পাস ও পরামর্শ ব্যবস্থার জন্য খ্যাত।

আরও পড়ুনমানবিক বিভাগ থেকে পড়েও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শাহীন আক্তারের গল্প যেন অনুপ্রেরণার ২ ঘণ্টা আগেফাইল ছবি

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

বিডি থাইয়ের লোকসান বেড়েছে ১৫০ শতাংশ

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে ১৫০ শতাংশ।

আরো পড়ুন:

সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না গ্লোবাল হেভি কেমিক্যালস

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৭০) টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.২৮) টাকা। ফলে আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.৪২ টাকা ১৫০ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (০.৩৬) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল(০.৩৬) টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমরেয় কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৯৮ টাকা।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ