টেস্ট ক্রিকেটে রজতজয়ন্তী উদ্‌যাপন করছে বাংলাদেশ। ২০০০ সালের ১০ নভেম্বর প্রথম টেস্ট খেলার ২৫ বছর পূর্তি আজ। এমন দিনে বাংলাদেশ ক্রিকেট মিউজিয়াম প্রকাশ করেছে বিশেষ স্মারকগ্রন্থ ‘মেমোরেবল ম্যাচ টিকিটস’।

ক্রিকেট স্মারক সংগ্রাহক জুনায়েদ পাইকারের ব্যক্তিগত সংগ্রহ থেকে বাছাই করা ৫০টি ঐতিহাসিক ম্যাচের টিকিট নিয়ে সাজানো এই গ্রন্থে ফুটে উঠেছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলার আড়াই দশকের আবেগ, স্মৃতি ও গৌরব। এ ছাড়া দেশের ক্রিকেট ইতিহাসের নানা মাইলফলক ও স্মরণীয় ম্যাচের নস্টালজিক ভ্রমণ তুলে ধরা হয়েছে বইটিতে।

বইটি নিয়ে শুভেচ্ছা বার্তায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘আমি ‘‘মেমোরেবল ম্যাচ টিকিটস’’ প্রকাশের এই অসাধারণ উদ্যোগের জন্য জুনায়েদ পাইকার এবং বাংলাদেশ ক্রিকেট মিউজিয়ামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের টেস্ট ক্রিকেটের উত্তরাধিকারকে এই বিরল টিকিট স্মারকগুলোর মাধ্যমে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটি টিকিটই একটি গল্প—মুহূর্ত, মাইলফলক ও আবেগের গল্প, যা আমাদের ক্রিকেট পরিচয়কে গড়ে তুলেছে।’

বইয়ের ভেতরের ছবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ম রক

এছাড়াও পড়ুন:

‘হাদির ওপর হামলাকারীরা যেখানেই থাকুক খুঁজে বের করা হবে’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ওসমান হাদির (শরিফ ওসমান বিন হাদি) ওপর গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে এবং সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) গুলির ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আরো পড়ুন:

হাদির ঘটনায় জিএম কাদে‌রের গভীর উদ্বেগ

হাদিকে গুলি করার ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিবাল মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের গুলিতে তার অবস্থা আশঙ্কাজনক। অপরাধীদের ধরতে পুলিশের সঙ্গে অন্যান্য বাহিনী ও সংস্থাও কাজ করছে।

এদিকে মাথায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হয়েছে।

পরিবারের সিদ্ধান্তে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল থেকে হাদিকে নিয়ে যাত্রা করে অ্যাম্বুলেন্স। রাত ৮টা ৬ মিনিটে অ্যাম্বুলেন্সটি বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।”

ঢাকা/এমআর/রাসেল

সম্পর্কিত নিবন্ধ