২০২৬ বিশ্বকাপের আর বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো আগামী বিশ্বকাপে খেলবেন কি না, সেটা আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত নয়। কিন্তু বাতাসের গতিপ্রকৃতি বলছে, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ তাঁরা এখনো খেলে ফেলেননি। ৩৮ বছর বয়সী মেসি গত মাসেও যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে বলেছেন, ‘আমি সেখানে (২০২৬ বিশ্বকাপ) থাকতে চাই।’ ৪০ বছর বয়সী রোনালদোও এর আগে ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা বলেছেন।

প্রশ্ন হচ্ছে, মেসির আর্জেন্টিনা ও রোনালদোর পর্তুগালের মধ্যে কোন দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি?

ওয়েসলি স্নেইডারকে ঠিক এ প্রশ্নই করা হয়েছিল। নেদারল্যান্ডসের হয়ে ২০১০ বিশ্বকাপের ফাইনাল খেলা সাবেক এ মিডফিল্ডারকে নিশ্চয়ই চিনতে পেরেছেন? স্নেইডার অনেকের বিচারেই তাঁর প্রজন্মের অন্যতম সেরা মিডফিল্ডার। আয়াক্স, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও গালাতাসারাইয়ের মতো ক্লাবে খেলেছেন। তুরস্ক, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেনে জিতেছেন শীর্ষ লিগ। চ্যাম্পিয়নস লিগ জেতেন ইন্টার মিলানের হয়ে। ‘ডেড বল’ বিশেষজ্ঞ হিসেবেও তাঁকে স্মরণ করেন অনেকেই। সেই স্নেইডার ২০২৬ বিশ্বকাপ জয়ে মেসির আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রাখলেন রোনালদোর পর্তুগালকে।

কাতারে আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ জেতেন মেসি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প জ

এছাড়াও পড়ুন:

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি

২০২৬ বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে খেলবে সেটি নির্ধারিত হয়ে গিয়েছিল শুক্রবার রাতেই। কোন তারিখে কোন ম্যাচ নির্ধারিত হয়ে গিয়েছিল সেটিই। তবে গ্রুপ পর্বের ম্যাচগুলোর ভেন্যু ও ম্যাচ শুরুর সময় সেদিন ঠিক হয়নি। একদিন পর শনিবার রাতে ভেন্যু ও ম্যাচ শুরুর সময়সহ পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ফিফা।

১১ জুন মেক্সিকো সিটিতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে উদ্বোধন বিশ্বকাপের। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশ সময় ১৭ জুন সকাল ৭টা। আর্জেন্টিনা-আলজেরিয়ার ম্যাচটির ভেন্যু কানসাস সিটি। বিশ্ব চ্যাম্পিয়নদের পরের দুটি ম্যাচ ডালাসে। একটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়, পরেরটি সকাল ৮টায়।

পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রথম ম্যাচ নিউইয়র্ক-নিউজার্সিতে বাংলাদেশ সময় ১৪ জুন ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে। ব্রাজিলের পরের দুটি ম্যাচ ফিলাডেলফিয়া ও মায়ামিতে সকাল ৭টা ও ভোর ৪টায়।

১৯ জুলাই দিবাগত রাত ১টায় নিউইয়র্ক-নিউজার্সিতে ফাইনাল।

গ্রুপ পর্বের সূচি

দ্বিতীয় রাউন্ড (শেষ ৩২)

শেষ ১৬, শেষ ৮, সেমিফাইনাল ও ফাইনালের সূচি

সম্পর্কিত নিবন্ধ

  • মাইক্রোসফট রিসার্চ ফেলোশিপ ২০২৬: গবেষকদের জন্য নতুন যে সুযোগ
  • লন্ডনে ঢালিউড অ্যাওয়ার্ডের আয়োজন করবে চলচ্চিত্র পরিচালক সমিতি
  • টিআইবিতে ‘এরিয়া কো-অর্ডিনেটর’ পদে নিয়োগ, বেতন ১ লাখ ১২ হাজার
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, পদসংখ্যা ২৪
  • এআই যেভাবে ২০২৬ সালে ৮৯% চাকরিতে প্রভাব ফেলবে
  • দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি
  • ২০২৬ বিশ্বকাপে কি মৃত্যুকূপ বলে কিছু আছে
  • বিশ্বকাপ ফুটবল ও বিশ্বকাপ ক্রিকেট—দুই বিশ্বকাপেই খেলবে যেসব দেশ
  • বিশ্বকাপে গ্রুপ পর্বেই মুখোমুখি দুই ‘গোলমেশিন’, দেশম বললেন, দারুণ হবে
  • ইসরায়েল থাকায় ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা বর্জন করছে ইউরোপের কোন চার দেশ