রাজধানী ঢাকায় দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

কুমিল্লায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাসহ আহত ৩

সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো.

সাজ্জাত আলী সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, “সম্প্রতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, দায়িত্বরত অবস্থায় অনেক পুলিশ সদস্য মোবাইল ফোনে ব্যস্ত থাকেন। এতে তাদের সতর্ক নজরদারি ব্যাহত হচ্ছে এবং দায়িত্ব পালনে শিথিলতা দেখা দিচ্ছে। ফলে পুলিশ দৃশ্যমান থাকা সত্ত্বেও তারা নিজেদের নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না।”

আদেশে আরও বলা হয়, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে এই নির্দেশনা জারি করা হয়েছে।”

এতে বলা হয়েছে, “দায়িত্বরত অবস্থায় ইনচার্জ ছাড়া অন্য কোনও পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করলে তা শৃঙ্খলা পরিপন্থি কাজ হিসেবে গণ্য হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

একইসঙ্গে, ডিউটিতে মোতায়েনের আগে প্রত্যেক পুলিশ সদস্যকে এই নির্দেশনার বিষয়ে সচেতন ও বাধ্যতামূলকভাবে অবহিত করতে ইউনিট ইনচার্জদের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা/মাকসুদ/সাইফ 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প ল শ সদস য

এছাড়াও পড়ুন:

নরসিংদীর রায়পুরায় বিশেষ কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে খুব শিগগিরই বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদী পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

বেলা ৩টায় সংবাদ সম্মেলনে আসছেন উপদেষ্টা আসিফ

ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণের পর ড্রেনে ফেলার ‘ভিডিওটি ভুয়া’

আরো পড়ুন: নরসিংদীতে দু’পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নরসিংদীতে রায়পুরা উপজেলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চরাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাব অনেক বেশি, রয়েছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্র। তাই দ্রুত সময়ের মধ্যেই কম্বিং অপারেশন পরিচালনা করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।”

তিনি বলেন, “শুধু অভিযান নয়—এলাকায় দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো শক্তিশালী করা, স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়াসহ বিভিন্ন দিক থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

এদিন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ লাইন্স এলাকার সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রমও ঘুরে দেখেন। হাসপাতাল, রেশন স্টোর, রান্নাঘর, খেলার মাঠ, প্রশিক্ষণ এলাকা, পুকুরসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তুষ্টি প্রকাশ করেন। পুলিশের জন্য খাবারের মান ও প্রশিক্ষণের পরিবেশ আরো উন্নত করতে নির্দেশনাও দেন তিনি।

ঢাকা/হৃদয়/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • হাদিকে গুলির নিন্দা–প্রতিবাদ বিভিন্ন দল ও সংগঠনের, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
  • নির্বাচন নিয়ে সন্দেহ অনেকটাই দূর হয়েছে
  • দিনাজপুরে যক্ষ্মা না থাকলেও রোগী, কফের নমুনায় জালিয়াতি
  • বাম দলগুলোর প্রতিক্রিয়া: ‘তফসিল হয়েছে, তবে সামনে বড় চ্যালেঞ্জ’
  • তফসিলকে স্বাগত জানিয়েছে জামায়াত, অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি
  • জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
  • ৩৫ ফুট নিচে ক্যামেরা পাঠিয়েও দেখা যায়নি শিশুটিকে
  • এভারকেয়ারের সামনে কড়া নিরাপত্তা, বিএনপি নেতা–কর্মীদের ভিড় নেই
  • ‘১০ বছর ধরে অপেক্ষা করছি, মৃত্যুর আগে ছেলেকে ফেরত চাই’
  • নরসিংদীর রায়পুরায় বিশেষ কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা