‘চলমান পরিস্থিতি নির্বাচন হলে তা হবে শুধুই একটা দুর্ঘটনা’
Published: 11th, November 2025 GMT
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রধান উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান বলেছেন, “চলমান পরিস্থিতিতে নির্বাচন হলে তা হবে শুধুই একটা দুর্ঘটনা। তাই সময় থাকতে মব সন্ত্রাস বন্ধ এবং গোপন উদ্দ্যেশ্য বাস্তবায়নের ইচ্ছে পরিত্যাগ করতে হবে, জনগণের ওপর নির্ভর করতে হবে এবং ২৪ এর অভ্যুত্থানের পরিপূরক কার্যক্রম হাতে নিতে হবে।”
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর শহীদ মিনারে জেলা বাসদের প্রয়াত সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদারের শোকসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
খালেকুজ্জামান বলেন, “২৪-এর বৈষম্যবিরোধী চেতনা বহাল থাকলে দেশ বড় ধরণের দুর্যোগের দিকে ধাবিত হবে। ২৪-এর চেতনা এটা ৭১-এর মুক্তিযুদ্ধেরই ফলাফলের একটা বহিঃপ্রকাশ হিসেবে এসেছে। কাজেই মুক্তিযুদ্ধকে খাটো করতে গেলে ২৪-এর চেতনাকেই খাটো করা হবে। কেননা বৃক্ষ না থাকলে তার ডালও কিন্তু থাকে না।”
কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক কমরেড আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক আজিজুর রহমানের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন- ঐক্য ন্যাপ চাঁদপুর জেলা সভাপতি শ্যামাপদ ঘোষ বুলু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন, সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য কমরেড আব্দুর রাজ্জাক, জেলা বাসদ নেত্রী দীপালি রানী, বাসদ জেলা সদস্য হারুন অর রশীদ, জয়দেব কর্মকার, শহীদ রুমি স্মৃতি পাঠাগারের ইনচার্জ রহিমা আক্তার কলি, প্রয়াত শাহজাহান তালুকদারের ভাই মতিউর রহমানসহ অনেকে।
ঢাকা/অমরেশ/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কমর ড ২৪ এর
এছাড়াও পড়ুন:
শেষ রাউন্ডে প্রথম জয় ঢাকার
জাতীয় ক্রিকেট লিগের শিরোপার লড়াই থেকে অনেক আগেই ঢাকা বিভাগ ছিটকে গেছে। শেষ রাউন্ডের ম্যাচটি ঢাকা বিভাগের জন্য ছিল অনেকটাই নিয়ম রক্ষার।
আগের ছয় ম্যাচে পাঁচটি ড্র ও একটিতে হেরেছিল তারা। সপ্তম রাউন্ডে এসে প্রথম জয়ের দেখা পায় ঢাকা। চট্টগ্রাম বিভাগকে স্রেফ উড়িয়ে ইনিংস ব্যবধানে ম্যাচ জিতেছে তারা।
আরো পড়ুন:
সহজ জয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা
বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টিতে এগিয়েছে, ওয়ানডেতে সময় প্রয়োজন: সালাহউদ্দিন
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইনিংস এবং ১৯২ রানের বিশাল ব্যবধানে জিতেছে ঢাকা বিভাগ। ফলোয়নে পড়া চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে ১৫৮, দ্বিতীয় ইনিংসে ১৯১ রান করে। এর আগে তিন সেঞ্চুরিতে ঢাকা বিভাগের রান ছিল ৬ উইকেটে ৫৪১।
আশিকুর রহমান শিবলি ১০০, আনিসুল ইসলাম ১৮৬ এবং মার্শাল আইয়ুব ১৬৫ রান করেন। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন অভিষেকে ১৮৬ রানের ইনিংস খেলা আনিসুল।
মিরপুরের উইকেট ১৪ উইকেটের সাক্ষী হয়েছে৷ ৬ উইকেটে ৯৪ রানে দিন শুরু করে চট্টগ্রাম। প্রথম সেশনে দেড় ঘণ্টা খেলাতেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ৪ উইকেট হারায় ৬৪ রান যোগ করতে। ১৫৮ রানে অল আউট হয়ে ফলো অনে পড়ে তারা।
বল হাতে ঢাকার তিন পেসার রিপন মণ্ডল, সুমন খান ও সালাহউদ্দিন শাকিল ৩টি করে উইকেট নেন।
৩৮৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে আবার বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। ইয়াসির আলী রাব্বী, মাহমুদুল হাসান জয় ও ইরফান শুক্কুরদের ব্যাটিং ব্যর্থতায় ৮৬ রানে ৬ উইকেট হারায় তারা। সেখান থেকে নাইম হাসানের ৩৭ ও হাসান মুরাদের ৫৮ রানে পরাজয়ের ব্যবধান কমায় চট্টগ্রাম।
দ্বিতীয় ইনিংসে রিপন ও সুমন ২টি করে উইকেট নেন। ৩ উইকেট নিয়ে সেরা ছিলেন নাজমুল ইসলাম অপু।
ইনিংস ব্যবধানে ম্যাচ জিতে মোট ৯ পয়েন্ট পেয়েছে ঢাকা। সব মিলিয়ে তাদের পয়েন্ট ১৯।
এদিকে ষষ্ঠ রাউন্ডের খেলায় বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান করেছিলেন মার্শাল। তার হাতে আজ সম্মাননা স্মারক তুলে দিয়েছে বিসিবি।
ঢাকা/ইয়াসিন