চলছে কলকাতা চলচ্চিত্র উৎসব, এবারও নেই বাংলাদেশের সিনেমা
Published: 10th, November 2025 GMT
৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ৬ নভেম্বর। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। প্রতিবছর উৎসবে বলিউডের নামীদামি তারকারা অংশ নিলেও এবার নেই কোনো বড় তারকা। এদিকে এবারও উৎসবে নেই বাংলাদেশের কোনো সিনেমা; বিষয়টি নিয়ে অনেকেই অখুশি।
কলকাতা উৎসবের এবারের উদ্বোধনী ছবি ছিল উত্তমকুমার ও সুচিত্রা সেন অভিনীত ‘সপ্তপদী সিনেমাটি’। ১৯৬১ সালে মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেছেন অজয় কর।
এবারের উৎসবের উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তাঁকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলীর নাচের দল।
কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রসেনজিৎ। ভাস্কর ব্যানার্জি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গণিত উৎসব ২০২৬-এর নিবন্ধন শুরু সময় বাড়ল ১৫ ডিসেম্বর পর্যন্ত
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৬–এর অনলাইন নিবন্ধন কার্যক্রম পূর্বের ঘোষণা অনুযায়ী ৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত হওয়ার কথা ছিল। ৮ ডিসেম্বর রাতে এক ঘোষণার মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে আয়োজকেরা। গণিত উৎসব ২০২৬-এ অংশগ্রহণের জন্য প্রত্যেককেই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। পূর্ববর্তী বছরগুলোয় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক।
আয়োজকেরা জানান, গণিত উৎসবে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবে। নিবন্ধন লিংক: https://matholympiad.org.bd
গণিত উৎসব অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে—প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান), সেকেন্ডারি (নবম–দশম শ্রেণি) এবং হায়ার সেকেন্ডারি (একাদশ–দ্বাদশ শ্রেণি) ও সমমানের জন্য প্রযোজ্য।
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৬-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত