কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির আগে আজ সোমবার ঢাকায় বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের কয়েকটি ঘটনা ঘটেছে। ১৩ নভেম্বর, অর্থাৎ বৃহস্পতিবারের এ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীতে ইতিমধ্যে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার থাকবেন অন্তত ১৭ হাজার পুলিশ সদস্য। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে ১৩ নভেম্বর। ওই মামলার আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (অ্যাপ্রুভার বা রাজসাক্ষী)। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় এটিই প্রথম মামলা, যেটির রায় ঘোষণার তারিখ জানানোর অপেক্ষায় রয়েছে।

কয়েক দিন ধরে ফেসবুকে আওয়ামী লীগের পেজসহ নেতাদের পেজে ১৩ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি পালনের কথা বলা হচ্ছে। পুলিশও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে তাদের কর্মসূচি প্রতিহত করতে ঢাকায় অভিযান ও তল্লাশি চালাচ্ছে। এরই মধ্যে চোরাগোপ্তা হামলার কয়েকটি ঘটনা ঘটে। আজ ঢাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয় এবং ছয়টি জায়গায় নয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

ডিএমপি কমিশনার শেখ মো.

সাজ্জাত আলী আজ প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে। কর্মসূচি পালনে রাস্তায় বের হলেই গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষে এ মুহূর্তে বড় কিছু করা সম্ভব নয়। অপ্রীতিকর কিছু করবে—এমন কোনো আশঙ্কাও নেই।

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

বাসে আগুন দেওয়ার একটি ঘটনা ঘটে আজ সন্ধ্যার পর ধানমন্ডির মিরপুর রোডে ল্যাবএইড হাসপাতালের সামনে। পুড়ে যাওয়া বাসটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। এতে হতাহতের কোনো ঘটেনি। এর আগে আজ ভোরে আধঘণ্টার ব্যবধানে ঢাকার বাড্ডা ও শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতেও কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষে কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ বলেন, সোমবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে গুলশানের শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী ভিক্টর পরিবহনের একটি বাসে এবং বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল সোয়া ছয়টার দিকে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস খবর পেয়ে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

রাজধানীর মিরপুর ও ধানমন্ডির দুটি করে জায়গায় এবং মোহাম্মদপুর ও খিলগাঁওয়ের একটি করে জায়গায় মোট ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। চারটি জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরে আসা ব্যক্তিরা ককটেল ছোড়ে। দুটি জায়গায় কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খিলগাঁও উড়ালসড়কের ওপরে দুর্বৃত্তরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে মিরপুর-১০ নম্বর শাহ আলী মার্কেটের সামনে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ হয়। পুলিশ বলেছে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এর আগে সকাল সাতটার দিকে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনের সড়কে ও সীমানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। দুই দুর্বৃত্ত হেলমেট পরে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটান বলে জানিয়েছেন প্রবর্তনার এক নিরাপত্তাকর্মী। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি (ক্লোজড সার্কিট টেলিভিশন) ক্যামেরার ভিডিও চিত্র বিশ্লেষণ করা হচ্ছে।

এছাড়া ভোর পৌনে চারটার দিকে মিরপুর–২ নম্বরের গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডিএমপির মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান বলেন, মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত এ বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের মাথায় হেলমেট ছিল। চেহারা বোঝা যায়নি। তবে দুজনকে শনাক্তের চেষ্টা চলছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর অংশ হিসেবে রাজধানীর প্রবেশপথে তল্লাশি চালাচ্ছেন পুলিশ সদস্যরা। বাবু বাজার এলাকা, ১০ নভেম্বর

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র স মন হত হত ড এমপ আওয় ম র একট সদস য

এছাড়াও পড়ুন:

নরসিংদীর রায়পুরায় বিশেষ কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে খুব শিগগিরই বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদী পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

বেলা ৩টায় সংবাদ সম্মেলনে আসছেন উপদেষ্টা আসিফ

ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণের পর ড্রেনে ফেলার ‘ভিডিওটি ভুয়া’

আরো পড়ুন: নরসিংদীতে দু’পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নরসিংদীতে রায়পুরা উপজেলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চরাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাব অনেক বেশি, রয়েছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্র। তাই দ্রুত সময়ের মধ্যেই কম্বিং অপারেশন পরিচালনা করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।”

তিনি বলেন, “শুধু অভিযান নয়—এলাকায় দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো শক্তিশালী করা, স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়াসহ বিভিন্ন দিক থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

এদিন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ লাইন্স এলাকার সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রমও ঘুরে দেখেন। হাসপাতাল, রেশন স্টোর, রান্নাঘর, খেলার মাঠ, প্রশিক্ষণ এলাকা, পুকুরসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তুষ্টি প্রকাশ করেন। পুলিশের জন্য খাবারের মান ও প্রশিক্ষণের পরিবেশ আরো উন্নত করতে নির্দেশনাও দেন তিনি।

ঢাকা/হৃদয়/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • হাদিকে গুলির নিন্দা–প্রতিবাদ বিভিন্ন দল ও সংগঠনের, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
  • নির্বাচন নিয়ে সন্দেহ অনেকটাই দূর হয়েছে
  • দিনাজপুরে যক্ষ্মা না থাকলেও রোগী, কফের নমুনায় জালিয়াতি
  • বাম দলগুলোর প্রতিক্রিয়া: ‘তফসিল হয়েছে, তবে সামনে বড় চ্যালেঞ্জ’
  • তফসিলকে স্বাগত জানিয়েছে জামায়াত, অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি
  • জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
  • ৩৫ ফুট নিচে ক্যামেরা পাঠিয়েও দেখা যায়নি শিশুটিকে
  • এভারকেয়ারের সামনে কড়া নিরাপত্তা, বিএনপি নেতা–কর্মীদের ভিড় নেই
  • ‘১০ বছর ধরে অপেক্ষা করছি, মৃত্যুর আগে ছেলেকে ফেরত চাই’
  • নরসিংদীর রায়পুরায় বিশেষ কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা