মইনীয়া যুব ফোরামের  নারায়ণগঞ্জ জেলার মোহাম্মদ সালেক কে সভাপতি ও কাউসার সওদাগর কে সাধারণ সম্পাদক করে জেলার আংশিক কমিটি ঘোষণা।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ অধিদপ্তরের নিবন্ধনকৃত মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ জেলার সিনিয়র নেতৃবৃন্দের সম্মতিক্রমে সোমবার (১০ নভেম্বর) বন্দরে নারায়ণগঞ্জ জেলা কমিটির আংশিক ঘোষণা ও মহানগর আহ্বায়ক কমিটি সম্পন্ন হয়েছে।

সকলের বিচার-বিশ্লেষণে মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ - সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালেক কে  সভাপতি নির্বাচিত করে কাউসার সওদাগর কে সাধারণ সম্পাদক করে এবং মোঃ মামুন কে সাংগঠনিক সম্পাদক করে জেলা কমিটির আংশিক ঘোষণা হয়।

আগামী ডিসেম্বর মাসে সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ নারায়ণগঞ্জ জেলা কমিটির ঘোষণা করা হবে।  পাশাপাশি মো: নাজমুল কে আহ্বায়ক ও পিয়ার আলী কে সদস্য সচিব করে মহানগর আহ্বায়ক কমিটি করা হয়।

খলিফা শাহ মাসুম গাজী মাইজভান্ডারী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক খলিফা শাহ মো: আসলাম হোসাইন, বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা খলিফা আবুল কাসেম মাইজভান্ডারী, অনলাইনে যুক্ত ছিলেন মোহাম্মদ সোহেল মিয়া,  আরো উপস্থিত ছিলেন, মইনীয়া যুব ফোরাম মুন্সিগঞ্জ সভাপতি মো: আল আমিন, সদর উপজেলা সভাপতি সালেহ আহমেদ, মুক্তার হোসেন, আল আমিন, নাছির উদ্দীন, ইলিয়াস প্রদান, নুর আলম প্রধান, হযরত আলী, সায়ান আহমেদ, সনিয়া আক্তার প্রমুখ। 

আংশিক ঘোষণা শেষ নব নির্বাচিত দায়িত্ব প্রাপ্তরা সকলের কাছে দোয়া চান, এবং আগামী ডিসেম্বরের শুরুতে সম্মেলনের সিদ্ধান্ত নেন, প্রিয় নবী (সাঃ) এর প্রতি দুরুদ, সালাতুস সালাম ও মোনাজাত শেষে তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স গঠন ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল কম ট র ক কম ট মইন য়

এছাড়াও পড়ুন:

বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্

১০ ডিসেম্বর  আন্তর্জাতিক  মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল- (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) প্রতি বছরের ন্যায় এবারেও যথাযথ মর্যাদায় পালন করা হলো  বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫। 

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি  এড.সাহিদুল ইসলাম টিটু’র সভাপতিত্বে ও সংগঠনের  সাধারণ সম্পাদক এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ এর  সার্বিক তত্বাবধানে ১০ ডিসেম্বর বুধবার সকাল ৯.৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গণ থেকে সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে একটি শোভাযাত্রা নিয়ে  কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয় এবং শহিদ মিনার প্রাঙ্গণে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এবারের বিশ্ব মানবাধিকার দিবস কে জনবান্ধব রাজনীতির দাবিকে প্রতিবাদ্য করে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করছে হিউম্যান এইড (হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল) 

সেই সাথে হিউম্যান এইড এর উদাত্ত আহ্বান, এদেশের মানবাধিকার, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো যেনো  বিভিন্ন এজেন্ডা পালন না করে প্রকৃত মানবাধিকারকর্মী সৃষ্টি করার পদক্ষেপ গ্রহণ করে। এবং পথে থাকা মানুষের কথা, ক্ষুধার্ত মানুষের কথা, ভুল চিকিৎসায় মৃত্যুর মিছিলের সংখ্যা কমিয়ে আনার কথা বলে।

ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনালে হওয়ার দাবি রাখে, দ্রব্যমূল্য প্রসঙ্গে আপোষহীন থাকে, ভেজাল ঔষধের বিষয়ে জাতিকে সঠিক বার্তা পৌঁছোতে জাগ্রত থাকে। নদী-নালা, খাল-বিল, জলাশয়, বনাঞ্চল, সমুদ্র, পাহাড় রক্ষায় গণমানুষকে সচেতন করে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করে, মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থার দাবিতে সোচ্চার হয়।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইনচার্জ এম এ করিম, পঞ্চাশোর্ধ কফি হাউজের সভাপতি মোঃ শাহ আলম, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু,  সাংবাদিক ও মানবাধিকার কর্মী সনিয়া দেওয়ান  প্রীতি, বাংলাদেশ  রাইটার্স ক্লাবের নারায়ণগঞ্জের সভাপতি ও কবি কাজী আনিসুল হক হীরা, ডেইলি নারায়ণগঞ্জের সম্পাদক প্রকাশক মনির হোসেন, এন এ এন টিভি জেলা প্রতিনিধি শাহজাহান সহ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল  নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কমল চন্দ্র মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ বশির সরকার, সহ অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,সাংস্কৃতিক সম্পাদক জি এ  রাজু, প্রচার সম্পাদক মোঃ সোহেল ইসলাম, যুগ্ন প্রচার সম্পাদক রঞ্জন চৌহান, সদস্য মোঃ ফিরোজ খান সহ আরো  অন্যান্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সর্বপরি, হিউম্যান এইড বলতে চায়- দেশের মানুষ এমন একটি বিচার বিভাগ পাওয়ার অধিকার রাখে, যেখানে মানবাধিকার সমুন্নত রেখে বিচারকার্য পরিচালনা করা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ডাঃ মাসুদ করিমের মায়ের নামাজে জানাজা অনুষ্ঠিত
  • বিএনপি প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সকলের : খোরশেদ  
  • নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে : মাও. এটিএম মাসুম
  • সোনারগাঁয়ে এনসিপির উঠান বৈঠক ও শীতবস্ত্র বিতরণ
  • সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু
  • রূপগঞ্জে ঢাকা লুব অয়েল কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা থানা যুবদলের দোয়া 
  • ‎মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জ-৫ আসনে ৫ টাকার বৃক্ষ মেলা
  • বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্রা ও সভা
  • বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্