সোনারগাঁয়ে ফজলে রাব্বি নামের এক যুবককে কুপিয়ে নগদ ৫৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

রবিবার দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের বিন্নিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই যুবককে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সোমবার সন্ধ্যায় আহত ফজলে রাব্বি বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। 

জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামের আব্দুস সালামের ছেলে ফজলে রাব্বি বিন্নিপাড়া এলাকার আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডে চাকুরী করেন।

রবিবার দুপুরে সাইকেল যোগে কর্মস্থালে যাওয়ার পথে ঋষিপাড়া ব্রীজের ওপর কিশোর গ্যাংয়ের সদস্য দমদমা এলাকার নজরুল ইসলামের ছেলে সাব্বির হোসেন, রাজিব মিয়ার ছেলে হাসানসহ ৪-৫জনের একটি দল বাস্তায় চলাচলরত বিভিন্ন অটো ও সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা নিয়ে যাচ্ছিল। দীর্ঘক্ষন রাস্তায় গাড়ী আটকে থাকার কারণে জ্যাম তৈরি হয়।

এক পর্যায়ে ফজলে রাব্বি এগিয়ে গিয়ে তাদের গাড়ীগুলো ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয় তাদের হাতে থাকা লোহার রড ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাথাড়ীভাবে পিটিয়ে জখম করে। এসময় তার সাথে থাকা কোম্পানীর ৫৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।  

এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল সোমবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। 

ভুক্তভোগী ফজলে রাব্বি বলেন, বিন্নিপাড়া এলাকায় বিভিন্ন সময়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা নিরীহ মানুষের নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। পুলিশ প্রশাসনও তাদের কাছে অসহায়। 

অভিযুক্ত সাব্বির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও য বক ন র য়ণগঞ জ ছ নত ই স ন রগ

এছাড়াও পড়ুন:

দলের বৃহত্তম সার্থে সবাইকে কাজ করতে হবে : গিয়াসউদ্দিন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সব সময় দলের জন্য কাজ করে যাচ্ছি, কিভাবে আগামী দিন দল ক্ষমতায় আসবে, রাষ্ট্রীয় দায়ীত্ব নিবে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার পিতার পরে, তার মাতার পরে তৃতীয় ধাপে বাংলাদেশের দায়ীত্ব নিয়ে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করবে।

বুধবার (১০ ডিসেম্বর ) দুপুরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দেশ ও জনগণের কল্যানের জন্য রাজনীতি করতে হবে এবং দলের বৃহত্তম সার্থে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমাদের প্রিয়নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ  আপনারা দেশনেত্রীর জন্য দোয়া করবেন আল্লাহতালা তাকে যেন দ্রুত সুস্থ করে দেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি,এম,সাদরিল, মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, রওশন আলী, ডি,এইচ,বাবুল, এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস,এম,আসলাম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সিকদারসহ ১ থেকে ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • অসহায় রিকশাচালক পরিবারের মুখে হাসি ফোটালো নারায়ণগঞ্জ বসুন্ধরা শুভসংঘ
  • নবাগত সদর ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়
  • দলের বৃহত্তম স্বার্থে সবাইকে কাজ করতে হবে : গিয়াসউদ্দিন
  • দলের বৃহত্তম সার্থে সবাইকে কাজ করতে হবে : গিয়াসউদ্দিন