মুন্সীগঞ্জে গোডাউনে অভিযান, অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ
Published: 11th, November 2025 GMT
মুন্সীগঞ্জের একটি গোডাউনে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে যৌথ বাহিনী। সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার পূর্ব শীলমন্দি এলাকায় সুমল লাল নামে এক ব্যক্তির গোডাউনে সেনাবাহিনী ও পুলিশ এ অভিযান চালায়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, পূর্ব শীলমন্দি এলাকার সুমল লালের গোডাউনে কিছু অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা রয়েছে। এরই প্রেক্ষিতে তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।
আরো পড়ুন:
শেরপুর সীমান্তে জাল নোটসহ যুবক আটক
যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ১
তল্লাশিকালে গোডাউনটি থেকে অবৈধ দেশীয় অস্ত্র তৈরির তিনটি সীসা কার্তুজ, পাঁচটি লোহার বাট, সাতটি লোহার ব্যারেল, সাতটি রিকয়েল স্প্রিং, একটি ওয়েল্ডিং মেশিন, একটি ড্রিল মেশিন, ছয়টি লোহার বোল্ট ও লোহার তৈরি লেদ মেশিনসহ বিভিন্ন সরঞ্জামা জব্দ করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরে বিস্তারিত জানাতে পারব।”
ঢাকা/রতন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জব দ গ ড উন
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের বিপক্ষে নতুন এক টেস্ট ভেন্যু পাচ্ছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে সিরিজেই তাহলে নতুন একটা টেস্ট ভেন্যু পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া। কুইন্সল্যান্ড রাজ্যের ম্যাকাই শহরের ভেন্যু গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা হতে পারে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। কুইন্সল্যান্ডের প্রিমিয়ার (রাজ্য প্রধান) ডেভিড ক্রিসাফুলি তো রীতিমতো ঘোষণা দিয়েই দিয়েছেন—অ্যাশেজ-পরবর্তী প্রথম সিরিজে একটি টেস্ট আয়োজনের জন্য প্রস্তুত ম্যাকাই।
২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর একবারই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। সেটা ২০০৩ সালে—ডারউইন ও কেয়ার্নসে অনুষ্ঠিত দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল খালেদ মাহমুদের দল। সেবার মেলবোর্ন, সিডনি, অ্যাডিলেডের মতো মূল স্টেডিয়ামগুলোয় বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া। ওই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার অষ্টম ও নবম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয়েছিল ডারউইনের মারারা ওভাল ও কেয়ার্নসের বুন্ডাবার্গ রাম স্টেডিয়ামের।
কেয়ার্নস স্টেডিয়ামে ২০০৩ সালে টেস্ট খেলেছে বাংলাদেশ