প্রথম থেকে নবম শ্রেণির শূন্য আসনে ভর্তি, মাউশির ৫ জরুরি নির্দেশনা
Published: 11th, November 2025 GMT
প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে শূন্য আসনসহ অন্য তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে সারা দেশের সব সরকারি মাধ্যমিক স্কুল ও স্কুল অ্যান্ড কলেজ এবং মহানগরী, জেলার সদর উপজেলা এবং অন্যান্য উপজেলা সদরে অবস্থিত বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করা হবে।
শূন্য আসনসহ দরকারি তথ্যপ্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্যান্য তথ্য ১২ থেকে ১৯ নভেম্বরের মধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের লিংক gsa.
তথ্য প্রদানের ক্ষেত্রে নিচের বিষয়গুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে।
১.শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা সর্বশেষ ভর্তি নীতিমালা অনুসরণ করে রেজিস্ট্রেশন ফরমে চাওয়া তথ্য প্রদান করতে হবে;
২. কোনো শ্রেণি বা শাখার বিপরীতে শিক্ষার্থীর চাহিদাসংখ্যা কোনোভাবেই ৫৫ (পঞ্চান্ন) জনের বেশি প্রদান করা যাবে না;
৩. অনলাইন তথ্য ফরমে ঢাকা মহানগরীর প্রতিষ্ঠানপ্রধান প্রতিষ্ঠান–সংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে (পুলিশ স্টেশন) ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করবেন;
৪. অনলাইন তথ্য ফরমের ব্যাংক–সংক্রান্ত তথ্যে অবশ্যই প্রতিষ্ঠানপ্রধানেরা অনলাইন ব্যাংক হিসাব নম্বর ও রাউটিং নম্বর প্রদান করবেন। কোনো প্রকার অ্যানালগ নম্বর প্রদান করা যাবে না;
৫. রেজিস্ট্রেশন ফরম পূরণের সময় কোনো প্রকার ভুল তথ্য প্রদান করা হলে এবং এ বিষয়ে পরবর্তী সময়ে কোনো জটিলতা তৈরি হলে তথ্য প্রদানকারী প্রতিষ্ঠানপ্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
আরও পড়ুনমেডিকেল-ডেন্টালে ভর্তিতে আবেদন শুরু, সরকারি মেডিকেলে আসন পুনর্বিন্যাস২ ঘণ্টা আগেশিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্যমাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তিপ্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত তারিখের (১২ থেকে ১৯ নভেম্বর) মধ্যে সব সম্মানিত প্রতিষ্ঠানপ্রধানকে রেজিস্ট্রেশন ফরম পূরণ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন।
# ভর্তির বিস্তারিতভাবে জানতে ওয়েবসাইট
আরও পড়ুনমানবিক বিভাগ থেকে পড়েও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শাহীন আক্তারের গল্প যেন অনুপ্রেরণার ৫ ঘণ্টা আগেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
২০২৬ সালে চাকরিতে বেতন বাড়াতে চান? চার দক্ষতার অনুশীলন শুরু করুন এখনই
বছর শেষে ডিসেম্বর মাস এলেই প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে কাজের গতি অনেকটাই কমে আসে। কর্মস্থলে চলে মন্থরগতিতে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই মাসটিই হতে পারে নতুন বছরে পেশাগত সাফল্যের জন্য এগিয়ে থাকার সেরা সময়। মনে রাখবেন আপনার প্রতিষ্ঠান নতুন বছরে নিয়োগের পরিকল্পনা, পদন্নোতি ও বাজেট কিন্তু চূড়ান্ত করছে। ফলে আপনি যদি নিজেকে ঠিকঠাক দক্ষ করে তুলতে পারেন, তবে তা সরাসরি আপনার ভবিষ্যৎ বেতন ও কর্মজীবনের সম্ভাবনাকে প্রভাবিত করবে।
বিশেষ করে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে কিছু দক্ষতা দ্রুত অপরিহার্য হয়ে উঠছে। যেমন টমস গাইডের এক বিশ্লেষণে দেখা গেছে, যাঁরা দৈনন্দিন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করেন, তাঁরা সহকর্মীদের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি উপার্জন করেন। লাইটকাস্টের প্রতিবেদন অনুসারে, এআই দক্ষতার উল্লেখ থাকা চাকরির বিজ্ঞপ্তিতে সাধারণত ২৮ শতাংশ বেশি বেতন দেওয়া হয়।
অনুশীলন শুরু করুন এখনই, ২০২৬ সালে ফল পাবেন—এআই প্রম্পটিংয়ে দক্ষতা বাড়ান—
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখন আর কেবল ভবিষ্যতের ধারণা নয়; বর্তমানে প্রায় প্রতিটি আধুনিক প্রতিষ্ঠান এটির ব্যবহার শুরু করেছে। নিয়োগকর্তারা এখন এমন কর্মী খুঁজছেন, যারা জটিল ডেটা থেকে নতুন ধারণা তৈরি করতে পারে। পুনরাবৃত্তিমূলক কাজগুলো স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় করতে এআই টুলস কার্যকরভাবে ব্যবহার করার দক্ষতা অর্জন করতে হবে।
আপনার হাতের কাছে থাকা এআই টুলস যেমন চ্যাটজিপিটি বা জেমিনি দিয়ে শুরু করুন। প্রতিদিনের একটি পুনরাবৃত্তিমূলক কাজ (যেমন রুটিন রিপোর্ট বা ইমেল টেমপ্লেট তৈরি) বেছে নিন। এরপর সেই কাজটির মান উন্নত করতে দুইটি ভিন্ন প্রম্পট ব্যবহার করে দেখুন। উদাহরণস্বরূপ, দীর্ঘ ই–মেইলকে সংক্ষিপ্ত বার্তায় পরিণত করতে মডেলকে নির্দেশ দিতে পারেন। এক মাসের মধ্যে আপনি দেখবেন, আপনার কাজের গতি বেড়েছে এবং আপনি ধারাবাহিকভাবে উচ্চ মানের আউটপুট তৈরি করতে পারছেন। এটি কর্মস্থলে আপনার মূল্য সরাসরি বাড়িয়ে দেবে।
ছবি: রয়টার্স