বন্দর প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতক সন্তানের জানাজায় ছাত্রলীগ নেতা সুমন
Published: 10th, November 2025 GMT
প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতক সন্তানের জানাজায় অংশ নিয়েছেন সোনাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন (৪৫) ।
সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় প্যারোলে মুক্তি পেয়ে বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা মোড়ে পুলিশ পাহারায় জানাজায় অংশ নেন তিনি।
থানা সুত্রে জানা যায়,গত বৃহস্পতিবার রাতে বন্দর থানা পুলিশ বৈষম্য বিরোধী মামলার ঘটনায় সম্পৃক্ত থাকার সন্দেহে ছাত্রলীগ নেতা সুমনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেন।
এ ঘটনায় সুমনের অন্তসত্বা স্ত্রী হাফেজা বেগম অসুস্থ্য হয়ে পরলে তাকে আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় নবজাত একই দিন রাত ৮টায় তার স্ত্রী হাফেজা বেগম মৃত্যু বরণ করে।
এ দিকে ছাত্রলীগ নেতা সুমন প্যারোলে মুক্তি পেয়ে বিকেল ৫টায় স্ত্রী ও নবজাতকের পুত্র সন্তানের জানাযায় অংশগ্রহন করে। দাফন শেষে তাকে পুনরায় কারাগারে ফেরত পাঠানো হয়।
জানা গেছে, ছাত্রলীগ নেতা সুমন বিকেলে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় তার নিজ বাড়িতে যান। বাড়িতে প্রবেশের পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরে স্ত্রী ও নবজাতক শিশুর জানাজা ও দাফনে অংশ নেন।
জানাজার আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তার স্ত্রী যদি জীবদ্দশায় কারো মনে দু:খ দিয়ে থাকেন সেজন্য ক্ষমা চান। ছাত্রলীগ নেতা সুমনের স্ত্রী জানাযায় প্রচুর লোকজনের সমাগম ঘটে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় টেলিফোন কলে প্রধান উপদেষ্টা বলেন, “ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত।”
আরো পড়ুন:
মাহফুজ–আসিফের মঙ্গল কামনা প্রধান উপদেষ্টার
ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণের পর ড্রেনে ফেলার ‘ভিডিওটি ভুয়া’
সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা দিয়ে ওসমান হাদির ভাইকে প্রধান উপদেষ্টা বলেন, “আমি কয়েকজন উপদেষ্টাসহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।”
প্রধান উপদেষ্টা বলেন, “হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। তার শারীরিক অবস্থা বিবেচনায় দেশে-বিদেশে যেখানে প্রয়োজন হয়, সেখানেই সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করবে সরকার।”
তিনি বলেন, “হাদি আমাদের সবার অতি আপন ও স্নেহের মানুষ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা তার জন্য দোয়া করছি, আশা করি তিনি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন।” খবর বাসসের।
ঢাকা/এসবি