গাজীপুরে এক রাতে দুই বাড়ি লুট ও পাঁচ গরু চুরি
Published: 11th, November 2025 GMT
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দুটি বাড়ি লুট করেছে চোররা। রবিবার (৯ নভেম্বর) রাতে মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের বাসিন্দা বিএনপি নেতা আলী আকবর এবং রাইসুলের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালামাল লুট করে তারা। একই রাতে ইউনিয়নটির বারতোপা গ্রামের কৃষক আব্দুল কাশেমের গোয়ালঘরের তালা কেটে পাঁচটি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানায়, শিরিশগুড়ি গ্রামের বাসিন্দা এবং মাওনা ইউনিয়ন বিএনপির সদস্য আলী আকবরের বাড়িতে রবিবার মধ্যরাতে তালা কেটে প্রবেশ করে চোররা। তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরে তারা একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রাইসুলের বাড়িতে গিয়ে একই কায়দায় চুরি হয়। দরজার তালা কেটে ঘরে ঢুকে নগদ টাকা ও কাপড়সহ মূল্যবান সামগ্রী লুট করে চোরেরা।
আরো পড়ুন:
গজারিয়ায় পরিবারকে জিম্মি করে অর্ধকোটি টাকার মালামাল লুট
ভাড়া নেওয়ার কথা বলে বাসায় ঢুকে গৃহবধূকে বেঁধে ডাকাতি
সোমবার (১০ নভেম্বর) বিএনপি নেতা আলী আকবর বলেন, “মধ্যরাতে চোরেরা তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।”
অপর ভুক্তভোগী রাইসুল জানান, তার বাড়ির দরজার তালা কেটে ঘরে ঢুকে নগদ টাকা ও কাপড়সহ মূল্যবান সামগ্রী লুট করে চোরেরা।
এদিকে, মাওনা ইউনিয়নের পাশের বারতোপা গ্রামের কৃষক আব্দুল কাশেমের গোয়ালঘরের তালা কেটে পাঁচটি গরু পিকআপে করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা।
কৃষক আব্দুল কাশেম জানান, ভোর ৪টার দিকে তিনি ঘুম থেকে উঠে গরুগুলোর খোঁজ নেন এবং কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৪টার দিকে উঠে দেখেন গোয়ালঘরে একটি গরুও নেই। পরে ভাইকে নিয়ে মাওনা চৌরাস্তা গিয়ে খোঁজ নিলে স্থানীয়রা জানান, কিছুক্ষণ আগেই একটি পিকআপে গরুগুলো ঢাকার দিকে নিয়ে যাওয়া হয়েছে। চুরি হওয়া গরুগুলোর মধ্যে তিনটি গাভি ও দুটি ষাঁড় ছিল। যেগুলোর মোট মূল্য প্রায় ছয় লাখ টাকা।
আব্দুল কাশেম বলেন, “পাঁচটি গরুই ছিল আমার সব। এখন আমি একেবারে নিঃস্ব। আমি চাই, চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।”
মাওনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমীন বলেন, “ভোররাতে কৃষক আব্দুল কাশেমের গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। মাঝেমধ্যেই এমনভাবে পিকআপে করে গরু চুরির ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসনের উচিত রাতে টহল ও নজরদারি বাড়ানো।”
শ্রীপুর থানার চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী কৃষক লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চোরদের শনাক্তে আমরা ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছি।”
ঢাকা/রফিক/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ নগদ ট ক গ য় লঘর ল ট কর ব এনপ
এছাড়াও পড়ুন:
একজন হাতের মাংস তুলে নিয়ে গিয়েছিলেন: আসিফ
বাংলাদেশের সংগীতজগতের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। যিনি মাঠ থেকে গান, সেখান থেকে সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে। সবসময়ই আলোচনায় থাকেন। ব্যস্ততার মধ্যেও এবার তিনি আসছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় সিজনের প্রথম পর্বে অতিথি হয়ে।
সঞ্চালক রুম্মান রশীদ খান (আরআরকে) জানান, এই পর্বে কোনো রাখঢাক ছাড়াই নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে অনেক অজানা–অপ্রকাশিত গল্প শেয়ার করেছেন আসিফ। এর মধ্যেই ছিল এক চমকপ্রদ অভিজ্ঞতা—একজন নাকি একবার তার হাতের মাংস তুলে নিয়ে গিয়েছিলেন। তিনি পডকাস্টে এ ঘটনার পেছনের বিস্তৃত গল্পও বলেছেন।
আরো পড়ুন:
এবার অপু বিশ্বাসের নায়ক সজল
ফের দেখা যাবে শুভ–মিমের রসায়ন!
আরও জানা যায়, দীর্ঘ সাড়ে চার বছর আসিফের কাছে পাসপোর্ট ছিল না। তার ভাষায়, “তখন নিজেকে ফিলিস্তিনিদের মতো মনে হতো।”
ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে যুক্ত হওয়ার পর তাকে নিয়ে কেন সমালোচনা হয়—সে বিষয়েও সরাসরি কথা বলেছেন তিনি।
আসিফ আকবর বলেন, “আর কাউকে নিয়ে কখনও সমালোচনা হয় না—শুধু আমাকে নিয়েই কথা বলতে পছন্দ করে। হয়তো তাদের কাছে আমি সবার থেকে আলাদা। কিছু মানুষের জন্ম আর মৃত্যু ফেসবুকেই হয়। কখনো বলবে খেলা পারি না, কখনো বলবে গান পারি না। ওসব সমালোচনাকারীরা কী পারে—এই টেস্টই বা করবে কে? মানুষ কী বলল সেটা মুখ্য নয়, তুমি দুনিয়ায় কী রেখে গেলে—তাই মৃত্যুর পর আলোচিত হবে।”
তিনি আরও যোগ করেন, “আমি আমার মতো করে মানুষের জন্য কাজ করে যেতে চাই, আর কিছু না।”
মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রচারিত ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ বর্তমানে দেশের সবচেয়ে প্রশংসিত পডকাস্টগুলোর একটি। প্রথম সিজনে অতিথি হয়ে এসেছিলেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন, জাহিদ হাসান, সাদিয়া ইসলাম মৌ, আদিল হোসেন নোবেল, জয়া আহসান, ড. রাফিয়াত রশিদ মিথিলা, মেহজাবীন চৌধুরী, পরীমনি, তৌসিফ মাহবুব, সাবিলা নূর, সাফা কবির ও সাদিয়া আয়মানসহ বহু তারকা।
আজ ৬ ডিসেম্বর, শনিবার থেকে শুরু হচ্ছে নতুন সিজন। প্রতি শনিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাতে প্রচার হবে সিজন টু। পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
ঢাকা/রাহাত/লিপি