এমবিবিএস ও বিডিএস কোর্সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফরম শুরু হয়েছে আজ মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) থেকে। ফরম পূরণের নির্দেশনা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অনলাইনে ফরম পূরণ শুরু সকাল ১০টা থেকে। শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন ২১ নভেম্বর (শুক্রবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ফি জমা দেওয়া যাবে ২২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একই দিনে এবং একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নে হবে পরীক্ষা। ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনে অনুসরণ করতে হবে ৫টি ধাপ ০৫ নভেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা—

আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

২০২৪ অথবা ২০২৫ সালে এইচএসসি/‘এ’ লেভেল/সমমান এবং ২০২২ সালের পর এসএসসি/‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.

৫০ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ ৪-এর নিচে হলে আবেদন করা যাবে না।

প্রার্থীকে নিয়মিত এসএসসি ও সমমান ‘ও’ পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি অথবা সমমান ‘এ’ লেভেল পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই ফিজিকস (পদার্থবিজ্ঞান), কেমিস্ট্রি (রসায়ন) ও বায়োলজি (জীববিজ্ঞান) থাকতে হবে।

সকল আবেদনকারী প্রার্থীর জন্য এইচএসসি/এ লেভেল অথবা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ পয়েন্ট থাকতে হবে।

উপজাতীয় ও পার্বত্য জেলার প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৮ এবং এককভাবে ন্যূনতম ৩ দশমিক ৫০ থাকতে হবে। জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩ দশমিক ৫০ না থাকলে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন না ।

আরও পড়ুনবুটেক্সে ভর্তি বিজ্ঞপ্তি, ৬৩০ আসনে আবেদনে জিপিএর শর্ত শিথিল০৬ নভেম্বর ২০২৫পরীক্ষা পদ্ধতি

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ ১০০ প্রশ্নে) প্রশ্নে পরীক্ষা এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের মধ্যে—

জীববিজ্ঞান: ৩০

রসায়ন: ২৫

পদার্থবিজ্ঞান: ১৫

ইংরেজি: ১৫

সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি: ১৫।

প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে । পরীক্ষার সময়কাল ১ ঘণ্টা ১৫ মিনিট। পাস নম্বর ৪০।

প্রথম আলো ফাইল ছবি

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ বব জ ঞ ন পর ক ষ য় ম বর র সমম ন

এছাড়াও পড়ুন:

বন্দরে হেবা সম্পত্তী সাইনবোর্ড উপড়ে ফেলায় থানায় অভিযোগ 

বন্দরে হেবা সম্পত্তী সাইনবোর্ড উপড়ে ফেলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে হেবা সম্পত্তী মালিক আতাউর রহমান বাদী হয়ে প্রতিপক্ষ ফারুকের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

এর আগে গত শুক্রবার (৫ ডিসেম্বর)  রাতে বন্দর ইউনিয়নের কুশিয়ারা মৌজাস্থ পদুঘর এলাকায় এ ঘটনাটি ঘটে।

অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, গত গত ২১ সেপ্টেম্বর বন্দর থানার কদম রসুল রোড এলাকার গোলাম মোস্তফা মিয়ার ছেলে আতাউর রহমানের চাচী ফিরোজা বেগম তার পৈত্রিক সম্পত্তী ১৬ শতাংশ ১৬ পয়েন্ট জায়গা বিল এওয়াজ হেবা দলিল নং- ৬৩৯১ মূলে তার ভাতিজা আতাউর রহমানকে বুঝিয়ে দেয়। যার নামজারী নং- ৮৩৯(১ী-১) / ২০২৫-২৬।

এদিকে উল্লেখিত সম্পত্তী ভাতিজা আতাউর রহমান প্রাপ্ত হয়ে সে  নামজারী নং-৪৬৬৭(১ী-১) ২০২৫-২৬ করে উক্ত সম্পত্তি ভোগ দখলে আছে।

সম্প্রতি ভাতিজা আতাউর রহমান তার প্রাপ্ত সম্পত্তী উপর সাইনবোর্ড স্থাপন করলে এর জের ধরে গত শুক্রবার (৫ ডিসেম্বর) বন্দর থানার নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার মৃত নুরু মিয়া কন্ট্রাকটারের ছেলে ফারুকসহ অজ্ঞাত নামা ভূমিদৎসুরা জমিতে লাগানো সাইনবোর্ড উপরে ফেলে দেয়।

এ ছাড়াও প্রতিপক্ষ ফারুক মিয়া গত শুক্রবার বিকেলে তার ব্যবহারকৃত ০১৭২৭৪০৮১৬০ নাম্বার থেকে আতাউর রহমানের ব্যবহারকৃত ০১৭১১৪৭৭৪৪৫ নাম্বারের সাইনবোর্ড নিয়ে গেলাম পারলে কিছু করিস। এ বিষয়ে বেশী বারাবারি করলে প্রানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬. ৫৭ শতাংশ, যেভাবে পাচ্ছেন শিক্ষার্থীরা
  • কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, আসনসংখ্যা ৩৭০১, আবেদনের সময় বাড়ল ৩দিন
  • ‘বি’ ক্যাটাগরিতে নেমেছে মুন্নু এগ্রো
  • এমবিবিএস–বিডিএসে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আজ, মেধাতালিকা যেভাবে
  • আজ টিভিতে যা দেখবেন (১৪ ডিসেম্বর ২০২৫)
  • বন্দরে হেবা সম্পত্তী সাইনবোর্ড উপড়ে ফেলায় থানায় অভিযোগ 
  • এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
  • এইচএসসি পরীক্ষা-২০২৬ নিয়ে নতুন নির্দেশনা শিক্ষা বোর্ডের
  • এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অপেক্ষা ফলাফলের, মেধাক্রম যেভাবে
  • এমবিবিএস–বিডিএস পরীক্ষা আজ, শিক্ষার্থীদের মানতে হবে কিছু নির্দেশনা, ১ আসনে পরীক্ষার্থী ২২ জন