জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১০ নভেম্বর) রাতে এনসিপির চাঁদপুর জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এই সভার আয়োজন করা হয়।

আরো পড়ুন:

যারা বিএনপির মনোনয়ন পাননি তাদের এনসিপিতে স্বাগতম: হাসনাত 

যারা সংস্কা‌রের প‌ক্ষে, তাদের সঙ্গে এনসিপির জোট হবে: হাসনাত 

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘‘জুলাই সনদের আদেশ অবশ্যই ড.

মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। জুলাই সনদ আদেশ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। যারা সংস্কার বিশ্বাস করে, তাদের নিয়েই আমরা জোট করব। যাদের ইমেজ সংকটে, তাদের সঙ্গে জোট করার চেয়ে মরে যাওয়া ভালো।’’

তিনি বলেন, ‘‘গুন্ডাপান্ডা নয়, নিরীহ জনগণকে নিয়ে নাহিদ ইসলামের নেতৃত্বে আগামীর সরকার গঠন করবে এনসিপি। যারা মামলা বাণিজ্য, চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে তাদের সঙ্গে জোট নয়।’’

এনসিপির এই নেতা বলেন, ‘‘শহীদ জিয়ার আদর্শ থেকে সড়ে গিয়ে হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গেছে। তাই, বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বচ্ছ ও ফ্রেশ ইমেজের নেতাদের জন্য এনসিপির দরজা খোলা।’’

সভায় এনসিপি চাঁদপুর জেলার সমন্বয়কারী মাহবুব আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সংগঠক মো. আতাউল্লাহ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া প্রমুখ।

ঢাকা/অমরেশ/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ল ই সনদ এনস প র হ সন ত

এছাড়াও পড়ুন:

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। শুক্রবার রাতে গুলশানে এক ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। ২০০৭ সালে গ্রেপ্তার হওয়ার পর ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক। গত বছর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর তারেকের সাজার রায় বাতিল ও অব্যাহতি মেলে। মায়ের অসুস্থতার মধ্যে তিনি বলেছিলেন, ‘রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়ামাত্রই’ ফিরবেন। সরকার জানায়, তারেকের দেশে ফিরতে কোনো বাধা নেই।

সম্পর্কিত নিবন্ধ