ভারতের রাজধানী নয়াদিল্লির একটি মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত আট ব্যক্তি নিহত হয়েছেন। আরও অনেকে আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ সোমবার সন্ধ্যায় এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ঘটনার পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ।

ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় একাধিক গাড়িতে আগুন লেগে যায় এবং জানালার কাচ ভেঙে পড়ে।

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে সাতটি অগ্নিনির্বাপক গাড়ি পাঠানো হয়েছে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে।

দিল্লি ফায়ার সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘বিস্ফোরণটি লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে হয়েছে। বিস্ফোরণের তীব্রতা ছিল ব্যাপক। অনেকে আহত হওয়ার আশঙ্কা রয়েছে।’

ঘটনার ছবি–ভিডিওতে দেখা গেছে, জ্বলন্ত গাড়ি থেকে ধোঁয়া উড়ছে। বিস্ফোরণের পর বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা থানা কৃষকদলের গণদোয়া  

‎বিএনপি চেয়ারপারসন তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফতুল্লা থানা শাখার উদ্যোগে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার বিকেলে ফতুল্লার  শিয়াচর তক্কার মাঠ এলাকায় ফতুল্লা থানা কৃষকদলের  আহবায়ক  জুয়েল আরমানের সভাপতিত্বে  সদস্য সচিব সুমন মাহমুদের সঞ্চালনায় ও ফতুল্লা থানা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইব্রাহীমের সার্বিক তত্বাবধায়নে এই আয়োজন করা হয়।

‎‎দোয়া ও মিলাদ মাহফিলে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা  বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব। 

‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের  কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মোল্লা, ফতুল্লা  থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি,  নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি শাহিন মিয়া, সাধারণ  সম্পাদক আলম মিয়া , ফতুল্লা  থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা তাতীদলের আহবায়ক  ইউনুস, ফতুল্লা থানা  শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী,  যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম রবিন ,যুগ্ম আহবায়ক সোহেল মোল্লা,ইদ্রিস আলী, বিল্লাল হোসেন আশিক,সাকিল গাজী, মারুফ আহম্মেদ,দিদার হোসেন,আমিনুল ইসলাম ‎, শাহাদাত চৌধুরী, আহম্মেদ আলী রনি,সোহেল রানা,রেমন রাজিব, সজল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ