ঝটিকা মিছিলের পর সিলেটে এবার মশালমিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তিন দিনের ব্যবধানে গতকাল সোমবার রাতে এ মিছিল হয়েছে। মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গতকাল রাত আটটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় এ মশালমিছিল হয়। এর আগে গত শুক্রবার সকালে নগরের মির্জাজাঙ্গাল এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

গতকালের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে শতাধিক নেতা-কর্মী অংশ নিয়েছেন। তাঁদের বেশির ভাগের হাতে ছিল মশাল। এ সময় তাঁদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মানি না মানবো না অবৈধ সরকার’, ‘রাজপথ কাঁপবে, শেখ হাসিনা আসবে’ এমন স্লোগান দিতে শোনা যায়।

ভিডিওতে আরও দেখা যায়, যে ব্যানার ধরে ছাত্রলীগের নেতা-কর্মীরা মশালমিছিল করেন, সেখানে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নাম লেখা। ব্যানারে ‘হটাও ইউনূস বাঁচাও দেশ’ লেখা ছিল। এ ছাড়া ‘ক্যাঙ্গারু কোর্টে প্রহসনের বিচার মানি না, মানবো না’ লেখা ব্যানারও ছিল।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের মুঠোফোন নম্বরে গতকাল রাতে কল করা হলেও তিনি সাড়া দেননি। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিওটি পুলিশ দেখেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গতক ল

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের বিপক্ষে নতুন এক টেস্ট ভেন্যু পাচ্ছে অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে সিরিজেই তাহলে নতুন একটা টেস্ট ভেন্যু পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া। কুইন্সল্যান্ড রাজ্যের ম্যাকাই শহরের ভেন্যু গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা হতে পারে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। কুইন্সল্যান্ডের প্রিমিয়ার (রাজ্য প্রধান) ডেভিড ক্রিসাফুলি তো রীতিমতো ঘোষণা দিয়েই দিয়েছেন—অ্যাশেজ-পরবর্তী প্রথম সিরিজে একটি টেস্ট আয়োজনের জন্য প্রস্তুত ম্যাকাই।

২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর একবারই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। সেটা ২০০৩ সালে—ডারউইন ও কেয়ার্নসে অনুষ্ঠিত দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল খালেদ মাহমুদের দল। সেবার মেলবোর্ন, সিডনি, অ্যাডিলেডের মতো মূল স্টেডিয়ামগুলোয় বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া। ওই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার অষ্টম ও নবম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয়েছিল ডারউইনের মারারা ওভাল ও কেয়ার্নসের বুন্ডাবার্গ রাম স্টেডিয়ামের।

কেয়ার্নস স্টেডিয়ামে ২০০৩ সালে টেস্ট খেলেছে বাংলাদেশ

সম্পর্কিত নিবন্ধ