Prothomalo:
2025-12-14@14:31:15 GMT
রাজশাহীতে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
Published: 11th, November 2025 GMT
রাজশাহী নগরের সিটিহাট এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, রাতে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসের সামনের সড়কে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে।
ওসি মাছুমা মুস্তারী জানান, ওই ঘটনায় মামলা করা হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ককট ল
এছাড়াও পড়ুন:
এখনো অনেক পথ বাকি, বলছেন ‘গডমাদার অব এআই’
ছবি: উইকিমিডিয়া কমনস