বন্দরে সেফটি ট্রেনিং প্রতিষ্ঠানের শুভ উদ্ধোধন
Published: 10th, November 2025 GMT
বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ও স্বীকৃত বন্দরে সেফটি ট্রেনিং প্রতিষ্ঠানের শুভ উদ্ধোধন করা হয়েছে।
গত রোববার (৯ ডিসেম্বর) বাদ এশা বন্দর রুপালী আবাসিক এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানের শুভ উদ্ধোধন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী আক্তার হোসেন, হাজী নাছির উদ্দিন, হুমায়ণ কবির, মনির হোসেন ও প্রতিষ্ঠানের মালিক এ কে এম জোনায়েত সিফাতসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন রুপালি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আঃ মতিন।
প্রতিষ্ঠানের মালিক এ কে এম জোনায়েত সিফাত গণমাধ্যমকে জানায়,আমাদের ট্রেনিংগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত
০১.
০২. IOSH (UK)
০৩, Diploma Courses
০৪, Construction & Industrial Safety
আমাদের সার্ভিসসমূহ
কর্পোরেট সেফটি ট্রেনিং
ফায়ার সেফটি পরিকল্পনা ও বাস্তবায়ন
হেলথ ও সেফটি ডকুমেন্টেশন
ঝুঁকি মূল্যায়ন (Risk Assessment)ফায়ার এক্সটিংগুইশার, Fire Stop Spray ও Safety Equipment Supply
CCTV Security System Supply & Installation
কর্পোরেট অডিট ও পরামর্শ প্রদান (HSE Consulting)
কেন BrightSafe Solutions?
আন্তর্জাতিকভাবে অনুমোদিত ট্রেনিং
সার্টিফিকেট 100% অনলাইন ভেরিফাই
অভিজ্ঞ ট্রেইনার (HSE Manager, LAP, International Certified Trainer)
অনলাইন + অফলাইন ক্লাস সুবিধা
বিদেশে চাকরির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টেশন সহায়তা
সাশ্রয়ী কোর্স ফি ও EMI সুযোগ।
BrightSafe Solutions – আন্তর্জাতিক মানের সেফটি ট্রেনিং ও সার্টিফিকেশন।
বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ও স্বীকৃত সেফটি ট্রেনিং প্রতিষ্ঠান।
বর্তমান সময়ের চাকরির বাজারে নিরাপত্তা–সংক্রান্ত দক্ষতা সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন।
BrightSafe Solutions আপনাকে দিচ্ছে আন্তর্জাতিক মানের সেফটি ট্রেনিং,পেশাদার সার্টিফিকেশন এবং কর্পোরেট নিরাপত্তা সমাধান, যা দেশ–বিদেশের চাকরিতে আপনাকে আরও এগিয়ে রাখবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সিকৃবিতে শিবিরের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ‘রান উইথ সাউ শিবির’ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। বিজয়ের ৫৪ বছর উদযাপন উপলক্ষে শহীদদের আত্মত্যাগকে স্মরণে ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ‘৩৬ জুলাই’ গেইট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে শাহী ঈদগাহ ময়দান এলাকায় গিয়ে শেষ হয়। আয়োজকদের তথ্য মতে, প্রতিযোগিতায় অনলাইনে নিবন্ধন করেন প্রায় ৩০০ শিক্ষার্থী। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনে ছিল উৎসবের আমেজ। প্রতিযোগিতা শুরুর আগে অংশগ্রহণকারীদের টিশার্ট ও বাংলাদেশের পতাকা দেওয়া হয়। প্রতিযোগিতা শেষে সেরা দশ বিজয়ীকে পুরস্কৃত করা হয় এবং সকল অংশগ্রহণকারীর জন্য সকালের নাস্তার ব্যবস্থা করা হয়।
আরো পড়ুন:
শিবিরকে জড়িয়ে ছাত্রদল নেত্রীর পোস্ট, ইবি শিবিরের নিন্দা-প্রতিবাদ
সেমিনার: ১৫ বছরে গুম শিবিরের ২৫৫ জন, সাতজন ফেরেননি এখনো
ম্যারাথন শেষে বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক তানভীর আহাম্মেদ কনকের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহি।
হাফেজ ইউসুফ এলাহী বলেন, "আমাদের দৈনন্দিন জীবনে সকাল সকাল ঘুম থেকে ওঠা খুব গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের সূর্য ওঠার সাথে সাথে জেগে উঠতে হবে, পরিশ্রমী হতে হবে। সকালে নিয়মিত ব্যায়াম করতে হবে। ইসলামী ছাত্রশিবির প্রচলিত কোনো রাজনৈতিক সংগঠনের মতো নয়। ইসলামী ছাত্রশিবির একটি স্বতন্ত্রধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। ইসলামী ছাত্রশিবির বিশ্বাস করে এদেশের শিক্ষার্থীদের নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব।"
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব হোসেন শান্ত বলেন, " শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আগ্রহ এবং উদ্দীপনা দেখে আমরা আনন্দিত। আগামীতে শিক্ষার্থীদের এমন সাপোর্ট পেলে আমরা ছাত্রবান্ধব নতুন নতুন চমক নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু, সিকৃবির সাবেক সভাপতি ও সিলেট মহানগরের এইচআরডি সম্পাদক ডা. কলিম উদ্দীনসহ ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ঢাকা/আইনুল/জান্নাত