দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় গাড়ির মূল মালিককে আটক করেছে পুলিশ
Published: 11th, November 2025 GMT
দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ওই গাড়ির মূল মালিককে আটক করা হয়েছে। চলন্ত হুন্দাই আই২০ গাড়ির ভেতর ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতের দিল্লি পুলিশ এ তথ্য জানিয়েছে।
দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের বলেন, ধীরে চলা একটি গাড়ি লাল সিগন্যালে থেমেছিল। সেই গাড়িতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে আশপাশের আরও কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
তদন্ত কর্মকর্তারা জানান, গাড়িটির মূল মালিককে আটক করা হয়েছে। কারণ, ওই গাড়ি এখনো তাঁর নামেই নিবন্ধিত রয়েছে।
দিল্লি পুলিশ বলছে, ওই ব্যক্তি ২০১৩ সালে গাড়িটি কিনেছিলেন। পরে তিনি গাড়িটি দিল্লির আরেক ব্যক্তির কাছে বিক্রি করেন। ওই ব্যক্তিও আবার সম্প্রতি গাড়িটি অন্য আরেকজনের কাছে বিক্রি করেছেন।
পুলিশ জানিয়েছে, গাড়িটির সর্বশেষ ক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গাড়িটির নম্বরপ্লেট ছিল ভারতের হরিয়ানা রাজ্যের।
ওই বিস্ফোরণের ঘটনায় নিহত হওয়ার সংখ্যা ১৩–তে দাঁড়িয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ঘটন য়
এছাড়াও পড়ুন:
ফিফা দ্য বেস্ট পুরস্কারের দিনক্ষণ ঘোষণা
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ পুরস্কারে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায়। কাতারের দোহায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এবার বর্ষসেরার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেবে ফিফা। ফিফার ওয়েবসাইটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। গতকাল নিজেদের ওয়েবসাইটে এই খবর জানায় ফিফা।
দোহার ফেয়ারমন্ট কাতারা হলে গালা ডিনারে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। কাতারে ইন্টারকন্টিনেন্টাল কাপে পিএসজি ও ফ্লামেঙ্গো মুখোমুখি হওয়ার (বাংলাদেশ সময় অনুযায়ী) একদিন আগে বর্ষসেরার এ পুরস্কার দেওয়া হবে। অন্তত ৮০০ অতিথি উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।
গত বছর ছেলেদের ক্যাটাগরিতে বর্ষসেরার ‘বেস্ট’ ট্রফি জেতেন ভিনিসিয়ুস