প্রবাসীদের পোস্টাল ভোট বড় চ্যালেঞ্জ, প্রস্তুত ইসি: কমিশনার সানাউল
Published: 10th, November 2025 GMT
প্রথমবারের মতো প্রবাসীদের জন্য ডাকযোগে ভোটদান পদ্ধতি চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, “কোনো পরীক্ষামূলক প্রয়োগ ছাড়াই এই প্রক্রিয়া শুরু হওয়ায় এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কমিশনের জন্য।
আরো পড়ুন:
ফেব্রুয়ারির নির্বাচন কী আদৌ হবে, হাওলাদারের প্রশ্ন
কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি
নির্বাচন কমিশনের আয়োজনে সোমবার (১০ নভেম্বর) এক ভার্চুয়াল সভায় প্রবাসী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন কমিশনার সানাউল্লাহ।
সভায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানাউল্লাহ বলেন, “১৮ নভেম্বর পোস্টাল ব্যালটের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালু হবে। প্রবাসী ভোটাররা অনলাইনে ফর্ম পূরণ করে তা ডাউনলোড করতে পারবেন। নির্বাচনের তিন সপ্তাহ আগে প্রার্থীর তালিকা চূড়ান্ত হবে, এরপর ভোটাররা তাদের ব্যালট পূরণ করে নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে পারবেন।”
তিনি আরো বলেন, “নির্বাচনের অন্তত ১৭ থেকে ২০ দিন আগে ভোট পাঠাতে হবে। সময়মতো পাঠাতে না পারলে ভোট নির্বাচনের পর পৌঁছাতে পারে, যা গ্রহণযোগ্য হবে না। ভোটার তালিকায় নাম না থাকলে পোস্টাল ভোট দেওয়ার সুযোগও থাকবে না।”
ইসি কর্মকর্তারা জানান, এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিদের জন্য ডাকযোগে ভোটদানের সুযোগ বাস্তবায়ন হচ্ছে। এই পদ্ধতিতে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের প্রবাসী ভোটাররা অংশ নিতে পারবেন।
নির্বাচন কমিশন আশা করছে, অ্যাপের মাধ্যমে ফর্ম পূরণ থেকে ব্যালট পাঠানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটি নিরাপদ ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে। তবে সময়, দূরত্ব ও ডাক ব্যবস্থার নির্ভরযোগ্যতা বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছে কমিশন।
ঢাকা/এএএম/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রব স র জন য স ন উল
এছাড়াও পড়ুন:
ভেনেজুয়েলা ইস্যুতে হেগসেথের চাপেই কি পদত্যাগ করছেন লাতিন অঞ্চলের শীর্ষ মার্কিন কমান্ডার
লাতিন আমেরিকা অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দায়িত্বে থাকা নৌবাহিনীর অ্যাডমিরাল অ্যালভিন হোলসি স্থানীয় সময় আজ শুক্রবার সকালে পদত্যাগ করতে যাচ্ছেন। নির্ধারিত মেয়াদের দুই বছর আগেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।
এমন একসময়ে হোলসির পদত্যাগের ঘোষণা এল, যখন যুক্তরাষ্ট্র ও লাতিন আমিরকার দেশ ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত বুধবার ভেনেজুয়েলার একটি তেল ট্যাংকার জব্দের পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির একাধিক নৌযানে ২০টি বেশি হামলা চালিয়েছেন মার্কিন সেনারা।
তিনজন মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত দুজন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের চাপের কারণে অ্যাডমিরাল অ্যালভিন হোলসি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
দুই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে সামরিক কার্যক্রম ও পরিকল্পনায় শক্তি প্রদর্শন করতে চাইছে যুক্তরাষ্ট্র। এই সময়ে দক্ষিণ কমান্ডের কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করেন হেগসেথ।
এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, প্রায় দুই সপ্তাহ আগে হোলসিকে বরখাস্ত করা নিয়ে আলোচনা শুরু করেন হেগসেথ।
কেন আগাম অবসরের ঘোষণা দিলেন, তার কোনো ব্যাখ্যা দেননি হোলসি। কিছু কর্মকর্তা মনে করেন, ক্যারিবীয় অঞ্চলের সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলার বিরোধিতা করেছিলেন তিনি।
কিন্তু গত মঙ্গলবার কিছু জ্যেষ্ঠ আইনপ্রণেতার সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে হোলসি জোর দিয়ে বলেছেন, তাঁর সিদ্ধান্তের সঙ্গে কমান্ডের কার্যক্রমের সম্পর্ক নেই। সংবাদমাধ্যম পলিটিকোতে রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা মাইক রজার্স এ মন্তব্য করেছেন।
স্থানীয় সময় শুক্রবার সকালে একটি অনুষ্ঠানে নিজের সহকারী বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ইভান পেটাসের কাছে কমান্ডের দায়িত্ব হস্তান্তর করতে যাচ্ছেন হোলসি। পেটাস যুক্তরাষ্ট্রের দক্ষিণ কমান্ডের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিষয়টি সম্পর্কে জানে এমন একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস কমান্ডের ভাইস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফ্র্যাঙ্ক ডোনোভানকেই সম্ভবত হোলসির উত্তরসূরি হিসেবে মনোনীত করবেন। তবে মনোনয়ন এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি এবং তা পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে সূত্রটি।