শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায়। শুষ্কতা মোকাবিলা করতে শীতকালে ভেতরে সুতি অথবা ফ্লানেল কাপড়ের জামা পরে তার ওপর উলের কাপড় পরা ভালো। শীতকালে প্রতিদিন কিছু সময় রোদে থাকাও জরুরি। যা ত্বককে ভেতর থেকে ভালো রাখতে সহায়তা দিতে পারে। রূপ বিশেষজ্ঞরা বলেন, ‘‘গোসলের পর এবং রাতে ঘুমানোর আগে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো।’’ এ ছাড়াও আরও যে কয়টি নিয়ম মানতে পারেন।

পর্যাপ্ত পানি  পান করুন
শীতকালে তৃষ্ণা কম পেলেও পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। এটি শরীর এবং ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। 

আরো পড়ুন:

বিপন্ন উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল গন্ডোয়ানা রেইনফরেস্ট 

আজ ‘ঝামেলার শেষ নেই’ দিবস

গরম পানি এড়িয়ে চলুন 
এই শীতে খুব গরম পানিতে গোসল করা বা মুখ ধোয়া থেকে বিরত থাকতে হবে। কারণ এটি ত্বকের স্বাভাবিক তেল নষ্ট করে দেয়। কুসুম গরম পানিতে গোসল করতে পারেন।

সানস্ক্রিন ব্যবহার
শীতকালেও সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। বাইরে বের হওয়ার ৩০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করুন।

ঠোঁটের যত্ন
ঠোঁট ফাটা রোধ করতে ভালো মানের লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। 

পুষ্টিকর খাবার
ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ পুষ্টিকর খাবার এবং তাজা ফল ও শাকসবজি খাদ্যতালিকায় রাখুন। 

উল্লেখ্য, ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। এটি এমন একটি যন্ত্র যা ঘরের বাতাসকে আর্দ্র করে তোলে, জলীয় বাষ্প নির্গত করে। এই সাধারণ নিয়মগুলো মেনে চললে শীতকালেও ত্বক থাকবে নরম, সতেজ ও উজ্জ্বল।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবহ র কর

এছাড়াও পড়ুন:

তফসিল ঘোষণা হতে পারে বুধবার, বিটিভি ও বেতারকে ইসির চিঠি

আগামী বুধবার এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। ওইদিন প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে এই চিঠি দেওয়া হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

জাতীয় নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা 

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

তিনি বলেন, “তফসিল উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডের জন্য বেতার ও টেলিভিশনে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।”

তবে সিইসির এই রেকর্ডকৃত বক্তব্য বুধবারই প্রচার হবে কী-না সেটি তিনি বলতে রাজি হননি।

ইসি জানিয়েছে, ওই দিন দুপুর ১২টায় রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা। খবর বিবিসির।

নির্বাচন কমিশনের রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার দিনই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে থাকে নির্বাচন কমিশন।

প্রতি জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি ও বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

রেওয়াজ অনুযায়ী যেদিনই বক্তব্য রেকর্ড হয় সেদিনই সাধারণত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়।

সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনই রেকর্ডের জন্য বিটিভি ও বেতারকে ডেকেছিল নির্বাচন কমিশন।

ওই নির্বাচনের তফসিল সরাসরি সম্প্রচার করেছিল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, আগামী বুধবারই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এর আগেই নির্বাচন কমিশন জানিয়েছিল ১১ ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ