আলোচিত ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’-এর নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম বলেছেন, তাঁর নতুন চলচ্চিত্র ‘দেলুপি’ শুধু একটি রাজনৈতিক ছবি নয়, বরং দেশ পুনর্গঠনের জন্য সবার ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন ও সংগ্রামের গল্প।
আজ সোমবার বিকেলে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘মিট দ্য ফিল্ম মেকারস’ শীর্ষক এক সেমিনারে শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ (জেসিএমএস) বিভাগ এ আয়োজন করে।
সেমিনারের শুরুতে বিভাগের কো-অর্ডিনেটর মো.

শাতিল সিরাজ বলেন, ‘শিক্ষার্থীদের তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানের বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। এ কারণেই গণযোগাযোগের বিভিন্ন ক্ষেত্রে যাঁরা সরাসরি কাজ করছেন, তাঁদের সঙ্গে শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য আমরা নিয়মিত এমন আয়োজন করি।’
অনুষ্ঠানে মোহাম্মদ তাওকীর ইসলাম ও তাঁর প্রযোজনা সংস্থা ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে গল্প খোঁজা, চিত্রনাট্য তৈরি, নির্দেশনা, বিপণন ও প্রদর্শনের মতো নানা খুঁটিনাটি বিষয় নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।

এ সেমিনারে বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘হাদির ওপর হামলাকারীরা যেখানেই থাকুক খুঁজে বের করা হবে’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ওসমান হাদির (শরিফ ওসমান বিন হাদি) ওপর গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে এবং সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) গুলির ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আরো পড়ুন:

হাদির ঘটনায় জিএম কাদে‌রের গভীর উদ্বেগ

হাদিকে গুলি করার ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিবাল মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের গুলিতে তার অবস্থা আশঙ্কাজনক। অপরাধীদের ধরতে পুলিশের সঙ্গে অন্যান্য বাহিনী ও সংস্থাও কাজ করছে।

এদিকে মাথায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হয়েছে।

পরিবারের সিদ্ধান্তে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল থেকে হাদিকে নিয়ে যাত্রা করে অ্যাম্বুলেন্স। রাত ৮টা ৬ মিনিটে অ্যাম্বুলেন্সটি বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।”

ঢাকা/এমআর/রাসেল

সম্পর্কিত নিবন্ধ