আয়োজন নিয়ে সবাই মুগ্ধ। আয়োজনের উদ্দেশ্যের সঙ্গেও একাত্ম সবাই। বিসিবি সভাপতি আমিনুল ইসলামের ভাষায় উদ্দেশ্যটা ‘কানেক্ট অ্যান্ড গ্রো’। দুই দিনের ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে’র শেষ দিকে কাল সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বললেন, ‘আমাদের এই কর্মশালার উদ্দেশ্য ছিল কানেক্ট অ্যান্ড গ্রো। আমরা কানেক্ট করতে সক্ষম হয়েছি, আমরা এখন এখান থেকে গ্রো করব।’

বিসিবির উদ্যোগে দেশের ৬৪টি জেলা ও ৮টি বিভাগের প্রতিনিধিদের অংশগ্রহণে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আজ শেষ হয়েছে দুই দিনব্যাপী এই কনফারেন্স। সব জেলা ও বিভাগের ক্রিকেট কোচ, বিসিবির কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি ও ক্রীড়া কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এই কনফারেন্সে বিসিবির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। জেলা ও বিভাগীয় পর্যায়ে ক্রিকেটের সুযোগ-সুবিধা এবং সমস্যার কথাও তাদের কাছ থেকে শুনেছে বিসিবিও।

বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে যোগ দেওয়া অতিথিদের একাংশ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কনফ র ন স

এছাড়াও পড়ুন:

‘হাদির ওপর হামলাকারীরা যেখানেই থাকুক খুঁজে বের করা হবে’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ওসমান হাদির (শরিফ ওসমান বিন হাদি) ওপর গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে এবং সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) গুলির ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আরো পড়ুন:

হাদির ঘটনায় জিএম কাদে‌রের গভীর উদ্বেগ

হাদিকে গুলি করার ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিবাল মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের গুলিতে তার অবস্থা আশঙ্কাজনক। অপরাধীদের ধরতে পুলিশের সঙ্গে অন্যান্য বাহিনী ও সংস্থাও কাজ করছে।

এদিকে মাথায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হয়েছে।

পরিবারের সিদ্ধান্তে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল থেকে হাদিকে নিয়ে যাত্রা করে অ্যাম্বুলেন্স। রাত ৮টা ৬ মিনিটে অ্যাম্বুলেন্সটি বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।”

ঢাকা/এমআর/রাসেল

সম্পর্কিত নিবন্ধ