সাইম আইয়ুবকে পাওয়ার জন্য পাকিস্তান চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। কিন্তু গেল জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে পড়া ইনজুরি থেকে সেরে উঠতে তার আরো চার-পাঁচ সপ্তাহ সময় লাগবে। সে কারণে ঘরের মাঠে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে রাখা হয়নি তাকে। আজ আনুষ্ঠানিকভাবে জানানো হলো চ্যাম্পিয়নস ট্রফিতে তার খেলার কোনো সুযোগ নেই। 

উদ্বোধনী এই ব্যাটসম্যান ডান হাঁটুর ইনজুরি থেকে ভালোভাবেই সেরে উঠছেন। তবে আরো সময় লাগবে পুরোপুরি সেরে উঠতে। বর্তমানে তিনি ইংল্যান্ডে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন।

গেল জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েন। ইনিংসের সপ্তম ওভারে রায়ান রিকেলটনের এজ হওয়া ডেলিভারির পেছনে ছুটতে থাকেন সাইম ও আমের জামাল। ডিপ থার্ডে আমের জামাল বল কুড়িয়ে ফেরত পাঠান কিন্তু সাইম ভারসাম্য রক্ষা করতে না পেরে পরে যান এবং হাঁটুতে মোচড় খান। এরপর তাকে সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন:

জাল টিকিটে সয়লাব মিরপুর, চারগুণ দাম দিয়েও প্রতারিত দর্শকরা

বদলে গেলো বিপিএল ফাইনালের সময়

এরপর দক্ষিণ আফ্রিকা থেকেই লন্ডনে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। যাতে করে চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে পাওয়া যায়। কিন্তু পিসিবির চেষ্টা সফলতার মুখ দেখল না।

শুরুতে পিসিবি বলেছিল ছয় সপ্তাহের মধ্যে সেরে উঠবেন তিনি। তাতে পাকিস্তানের ভক্ত-সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে পাওয়া নিয়ে। কিন্তু গেল সপ্তাহে তাকে বাদ দিয়েই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করে পাকিস্তান। তবুও নিভু নিভু আশা ছিল। সেটাও শেষ হয়ে গেল আজ।

চ্যাম্পিয়নস ট্রফির পর পাকিস্তান ১৬ মার্চ থেকে ০৫ এপ্রিল পর্যন্ত আট ম্যাচের সাদা বলের সিরিজ খেলবে নিউ জিল্যান্ডে। যেখানে পাঁচটি টি-টোয়েন্টির পাশাপাশি তিনটি ওয়ানডেও খেলবে। এই সিরিজে খেলতে পারবেন সাইম।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দলগত ব্যাটিংয়ে লিড নিল অস্ট্রেলিয়া

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৪৪ রানে লিড নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৩৪ রানের জবাবে আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) ৭৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। আলেক্স ক্যারি ৪৬ ও মাইকেল নেছার ১৫ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল শনিবার সকালে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

তার আগে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলে প্রথম দিন শেষ করা ইংল্যান্ড আজ দলীয় সংগ্রহে আর ৯ রান যোগ করতে পারে। দলীয় ৩৩৪ রানে জোফরা আর্চার ৩৮ রান করে আউট হলে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। টু ডাউনে নামা জো রুটকে অবশ্য আউট করা যায়নি। তিনি ২০৬ বল খেলে ১৫টি চার ও ১ ছক্কায় ১৩৮ রানে অপরাজিত থাকেন।

আরো পড়ুন:

ফখর জামানকে শাস্তি দিল আইসিসি

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

মিচেল স্টার্ক ২০ ওভারে ৭৫ রান দিয়ে ৬টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মাইকেল নেছার, স্কট বোলান্ড ও ব্রেন্ডান ডগেট।

এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামলে টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা সবাই রান পান। টপ অর্ডারে ট্র্যাভিস হেড ৩৩, জ্যাক ওয়েদারল্ড ৭২, মার্নাস ল্যাবুশেন করেন ৬৫ রান। এরপর মিডল অর্ডারে স্টিভেন স্মিথ ৬১, ক্যামেরন গ্রিন ৪৫, আলেক্স ক্যারি অপরাজিত ৪৬ ও জশ ইংলিস করেন ২৩ রান।

বল হাতে ইংল্যান্ডের ব্রাইডন কার্স ৩টি, বেন স্টোকস ২টি ও জোফরা আর্চার নেন ১টি উইকেট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • স্টার্কের জবাব নেই ইংল্যান্ডের, অস্ট্রেলিয়ার ৫১১, লিড ১৭৭ রানের
  • অনলাইনে টাকা খাটিয়ে বেশি মুনাফার ফাঁদে কোটি টাকা খুইয়েছেন ব্যাংক কর্মকর্তা
  • মেয়েটি আসে হৃদয়কে ফাঁদে ফেলতে, এরপর...
  • দলগত ব্যাটিংয়ে লিড নিল অস্ট্রেলিয়া
  • দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
  • পরীক্ষা নিতে বাধা, শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা 
  • মোসাদ ও ইরানের মধ্যে অন্তরালে যে যুদ্ধ চলছে
  • পাবনায় আবার স্পিডবোটে এসে নদীসংলগ্ন স্বর্ণের দোকান, ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
  • রুটের ব্যাটে লড়ল ইংল্যান্ড
  • অভিনেতা তিনু করিম লাইফ সাপোর্টে